1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:০৯ অপরাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে

জনতার প্রশ্নে নীতির পরীক্ষা খুলনা-৪ আসনে আজিজুল বারী হেলালের গণসংলাপ স্বাস্থ্য, শিক্ষা, কৃষি ও বেকারত্বে কী বললেন ধানের শীষের প্রার্থী?

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৬৩ বার পঠিত

এস.এম.শামীম,দিঘলিয়া খুলনা।।

নির্বাচনী রাজনীতিতে যেখানে একমুখী বক্তৃতা আর প্রতিশ্রুতির ফুলঝুরি এখনও প্রাধান্য পায়, সেখানে খুলনা-৪ (দিঘলিয়া-তেরখাদা-রূপসা) আসনে ভিন্ন এক রাজনৈতিক চর্চার দেখা মিলল। ধানের শীষের প্রার্থী ও বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল সরাসরি জনতার মুখোমুখি হয়ে শুনলেন প্রশ্ন, দিলেন উত্তর কোনো প্রস্তুত বক্তব্য নয়, কোনো এড়িয়ে যাওয়া নয়। গতকাল শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৪টায় দিঘলিয়া উপজেলার পথের বাজার গার্লস কলেজ মাঠে আয়োজিত এই গণসংলাপে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। কৃষক থেকে শুরু করে তরুণ, শিক্ষক, ব্যবসায়ী সবাই তাদের এলাকার বাস্তব সমস্যা তুলে ধরেন প্রার্থীর সামনে। গণসংলাপে যেসব বিষয় ঘুরে-ফিরে এসেছে, সেগুলো নতুন নয় কিন্তু দীর্ঘদিন ধরে অমীমাংসিত। স্বাস্থ্য খাতে চিকিৎসক সংকট ও সেবার মান, শিক্ষা ব্যবস্থায় মানোন্নয়নের অভাব, কৃষকের ন্যায্যমূল্য না পাওয়া,পয়ঃনিস্কাশনের বেহাল দশা, বিশুদ্ধ পানির সংকট এবং তরুণদের জন্য কর্মসংস্থানের অভাব সবই ছিল প্রশ্নের কেন্দ্রে।এই প্রশ্নগুলো একসঙ্গে এলাকার উন্নয়ন বাস্তবতার একটি স্পষ্ট চিত্র তুলে ধরে। প্রশ্নোত্তর পর্বে আজিজুল বারী হেলাল বলেন, ক্ষমতায় গেলে উন্নয়ন হবে কাগজে নয়, মাঠে। মানুষের মৌলিক চাহিদা চিকিৎসা, শিক্ষা, কর্মসংস্থান ও নিরাপদ জীবন এগুলো নিশ্চিত করাই আমাদের রাজনীতির মূল লক্ষ্য।তার বক্তব্যে উন্নয়ন ধারণার একটি ভিন্ন ব্যাখ্যা উঠে আসে যেখানে বড় প্রকল্পের চেয়ে মানুষের দৈনন্দিন জীবনের সমস্যা সমাধানকে অগ্রাধিকার দেওয়া হয়। স্বাস্থ্য খাত নিয়ে তিনি জানান, স্থানীয় পর্যায়ে আধুনিক চিকিৎসা সুবিধা সম্প্রসারণ করা হবে, যাতে সাধারণ মানুষকে চিকিৎসার জন্য দূরে যেতে না হয়।শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে অবকাঠামো উন্নয়নের পাশাপাশি মানসম্মত শিক্ষক নিয়োগ এবং শিক্ষার পরিবেশ উন্নয়নের প্রতিশ্রুতি দেন তিনি।তার মতে, মানবসম্পদ উন্নয়ন ছাড়া কোনো উন্নয়নই টেকসই হতে পারে না।কৃষি প্রসঙ্গে তিনি ন্যায্যমূল্য নিশ্চিত করতে সহায়ক নীতি ও সরকারি ব্যবস্থাপনার কথা বলেন। একই সঙ্গে পয়ঃনিস্কাশন ও বিশুদ্ধ পানির সংকট নিরসনে দীর্ঘমেয়াদি পরিকল্পনার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। বেকারত্ব প্রসঙ্গে আজিজুল বারী হেলাল বলেন,তরুণদের কর্মসংস্থান ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়।স্থানীয় শিল্প, কৃষিভিত্তিক উদ্যোগ এবং দক্ষতা উন্নয়ন কর্মসূচির মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ তৈরির পরিকল্পনার কথা জানান তিনি।

অনুষ্ঠানটির উপস্থাপনায় ছিলেন বাংলা ভিশন টেলিভিশনের জনপ্রিয় উপস্থাপিকা সাদিয়া রশ্মি সুচনা। গণসংলাপে জেলা বিএনপি, উপজেলা বিএনপি এবং বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। স্থানীয়দের অনেকেই মনে করছেন,বক্তৃতানির্ভর রাজনীতির বাইরে এসে এ ধরনের সরাসরি সংলাপ ভোটারদের আস্থা বাড়াতে পারে। একই সঙ্গে এটি ভবিষ্যৎ জনপ্রতিনিধিদের জন্য একটি স্পষ্ট বার্তা দেয় জনগণের প্রশ্ন উপেক্ষা করার সুযোগ নেই।খুলনা-৪ আসনের এই গণসংলাপ তাই শুধু একটি নির্বাচনী আয়োজন নয়; বরং এটি রাজনৈতিক সংস্কৃতিতে সম্ভাব্য পরিবর্তনের একটি ইঙ্গিত হিসেবেও দেখা যেতে পারে

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park