1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে

অধিকার আদায়ের সময় এসেছে, সৎ নেতৃত্বকেই ভোট দেবে তেরখাদায় মানুষ:

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৮২ বার পঠিত

( ক্রাইম রিপোর্টার মোঃ সোহেল রানা )

খুলনা-৪ আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তেরখাদা উপজেলায় দিনব্যাপী ব্যাপক গণসংযোগ, নারী সমাবেশ, নির্বাচনী সমাবেশ ও প্রচার মিছিল করেছেন ১১ দলীয় নির্বাচনী ঐক্য সমর্থিত ও খেলাফত মজলিস মনোনীত সংসদ সদস্য প্রার্থী, দেওয়াল ঘড়ি প্রতীকের প্রার্থী মাওলানা সাখাওয়াত হোসাইন।
বুধবার (৪ ফেব্রুয়ারি) তিনি তেরখাদা উপজেলার আনন্দনগর, হাড়িখালী, কুশলা লস্কর বাড়ি, ইখড়ি গরুর হাট, আজগড়াসহ বিভিন্ন এলাকায় নারী সমাবেশ, গণসংযোগ, নির্বাচনী সমাবেশ ও প্রচার মিছিলে অংশ নেন।
সমাবেশে মাওলানা সাখাওয়াত হোসাইন বলেন, “১৯৭১ সালে দেশ স্বাধীন হলেও ৫৪ বছর পেরিয়ে গেলেও জাতির ন্যূনতম অধিকার আজও নিশ্চিত হয়নি। বৈষম্য ও বঞ্চনার অবসান ঘটাতে এবার জনগণ নিজের অধিকার নিজেই আদায় করে নেবে।
তিনি বলেন, স্বাধীনতার আগে নির্যাতন ও বঞ্চনার কারণে মানুষ মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। কিন্তু স্বাধীনতার দীর্ঘ সময় পেরিয়ে গেলেও সাধারণ মানুষের প্রত্যাশা পূরণ হয়নি।
তিনি আরও বলেন, “মানুষ এখন সচেতন। এবারের নির্বাচনে তারা সৎ, যোগ্য ও আদর্শবান ব্যক্তিকেই ভোট দিয়ে সংসদে পাঠাবে। আমি শাসক হতে নয়, সেবক হয়ে খুলনা-৪ আসনের অবহেলিত মানুষের পাশে দাঁড়াতে চাই।” দেওয়াল ঘড়ি প্রতীকে ভোট দিয়ে কাজ করার সুযোগ দেওয়ার জন্য তিনি ভোটারদের প্রতি আহ্বান জানান।
গণসংযোগ ও সমাবেশে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর খুলনা জেলা নায়েবে আমীর মাওলানা কবিরুল ইসলাম, খেলাফত মজলিস খুলনা জেলা সভাপতি মাওলানা এমদাদুল হক, খুলনা মহানগর সভাপতি এফ এম হারুনর রশীদ, জেলা সেক্রেটারি মাওলানা আবদুল্লাহ যোবায়ের, খুলনা মহানগর সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শহিদুল ইসলাম, জেলা শূরা সদস্য এনামুল হক, তেরখাদা উপজেলা সাধারণ সম্পাদক মো. নাহিদসহ ১১ দলীয় জোটের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা
এছাড়া খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি এনসিপি ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park