1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে

স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে খুলনায় আইন শৃঙ্খলা বাহিনীর মতবিনিময় সভা

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৬৯ বার পঠিত

এন আই নবীন খুলনা থেকে। 

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী আজ মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি ২০২৬) খুলনা সফর করেছেন।দুপুর ১২টা ১৫ মিনিটে হেলিকপ্টারযোগে তিনি খুলনা বিজিবি সেক্টর সদর দপ্তরের হেলিপ্যাডে অবতরণ করেন।সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব নাসিমুল গনি, মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী, ওএসপি, বিএসপি, এসইউপি, বিজিবিএম, এনডিসি, পিএসসি, এমফিল, বাংলাদেশ বর্ডার গার্ডের মহাপরিচালক, পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত আইজি (ক্রাইম অ্যান্ড অপারেশনস) খোন্দকার রফিকুল ইসলাম, বিপিএম-সেবা, পিপিএম এবং র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) মহাপরিচালক একেএম শহিদুর রহমান, বিপিএম, পিপিএম, এনডিসি।হেলিপ্যাডে স্বরাষ্ট্র উপদেষ্টাকে উষ্ণ অভ্যর্থনা জানান খুলনা বিভাগের কমিশনার (অতিরিক্ত সচিব) মো. মোখতার আহমেদ, খুলনা রেঞ্জের ডিআইজি মো. রেজাউল হক, পিপিএম, খুলনা মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম-সেবা, যশোর রিজিয়ন কমান্ডার ও অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মাহমুদুল হাসান, পিবিজিএম, বিপিএম (সেবা), পিএসসি এবং খুলনা বিজিবি সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ মাসুদুর রহমান, পিএসসি।এরপর দুপুর ১২টা ৪৫ মিনিটে খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে আইন-শৃঙ্খলা বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে আইন-শৃঙ্খলা বাহিনীকে সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। নির্বাচনকালীন সময়ে নিরপেক্ষতা ও নিষ্ঠার প্রশ্নে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।তিনি আরও বলেন, নির্বাচনকে ঘিরে কোনো অনিয়ম, শৈথিল্য বা দায়িত্বে অবহেলা পরিলক্ষিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। এ লক্ষ্যে তিনি খুলনা বিভাগের জেলা প্রশাসক, পুলিশ সুপার, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, উপজেলা নির্বাহী কর্মকর্তা, থানার অফিসার ইনচার্জসহ নির্বাচন সংশ্লিষ্ট সকল কর্মকর্তা ও আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে সুস্পষ্ট নির্দেশনা প্রদান করেন।সভা শেষে দুপুর ২টা ৪৫ মিনিটে স্বরাষ্ট্র উপদেষ্টা হেলিকপ্টারযোগে খুলনা ত্যাগ করেন।মতবিনিময় সভায় খুলনা বিভাগীয় ও জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দসহ আইন-শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park