1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:১০ অপরাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে

দিঘলিয়ার ফরমাইশখানা একই জায়গায় সিরিজ চুরি

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৫৬ বার পঠিত

আবিদ আজাদ দিঘলিয়া প্রতিনিধি
দিঘলিয়া উপজেলার দিঘলিয়া সদর ইউনিয়নের ফরমাইশখানা গোলারঘাট মিতালি সংঘ ও কমিউনিটি ক্লিনিকে একের পর এক চুরি হলেও অপরাধীরা থাকছে ধরা ছোয়ার বাইরে।
সূত্র থেকে জানা গেছে, দিঘলিয়া উপজেলার সদর ইউনিয়নের ফরমাইশখানা গ্রামের গোলারঘাট নামক স্থানে পাশাপাশি অবস্থান মিতালি সংঘ ও কমিউনিটি ক্লিনিক। গত এক বছর ধরে এ প্রতিষ্ঠান দুইটি একের পর এক চুরি সংঘটিত হয়েছে। মিতালি সংঘে সংরক্ষিত সরকারি বরাদ্দের ঢেউটিন রাতের আঁধারে কে বা কারা চুরি করে অবাধে পালিয়ে যায়। পরবর্তীতে ফরমাইশখানা কমিউনিটি ক্লিনিক থেকে জানালা দিয়ে তার টেনে রাউডার ও কোণ রাতের আঁধারে চুরি করে নিয়ে যায়। এ ব্যাপারে দিঘলিয়া থানায় জিডি করা হয়েছে। পরবর্তীতে ফরমাইশখানা মিতালি সংঘ থেকে রাতের আঁধারে কে বা কারা বড় ধরণের একটা স্টিলের আলমিরা চুরি করে নিয়ে যায়। এর কয়েকদিন পরেই কমিউনিটি ক্লিনিকে দায়িত্বরত চিকিৎসকের মোটরসাইকেলটি দিবালোকে কে বা কারা চুরি করে নিয়ে যায়। গতকাল সোমবার (২ ফেব্রুয়ারী) দিবাগত গভীর রাতে কে বা কারা কমিউনিটি ক্লিনিকের সার্ভিস তার কেটে নিয়ে গেছে।
এলাকাবাসী জানায়, অপরাধ সংঘটিত স্থলের আশপাশে গভীর রাত পর্যন্ত উঠতি বয়সী যুবকদের আড্ডা চলে। গোলারঘাট রুবায়েত ও শাহ আলমের দোকানে চুরি সংঘটিত হওয়ার পর থেকে গোলারঘাট দোকান পাহারা দিতে বেতনভুক্ত নৈশ প্রহরী কর্তব্যরত অবস্থায় একের পর এক এ ধরণের চুরি সংঘটিত হয়েছে বা হচ্ছে। দিঘলিয়া থানাকে বারবার অবহিত করা হয়েছে। কিন্তু কোনো প্রকার প্রতিকার নেই। জনৈক গোয়েন্দা সংস্থার সদস্য এ প্রতিবেদককে জানান, আইন প্রয়োগকারী কর্তৃপক্ষকে আমরা একাধিকবার দৃষ্টি আকর্ষণ করেছি।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park