1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:১৭ অপরাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে

মঠবাড়িয়ায় কেন্দ্রীয় যুবদল নেতা এ.আর মামুন খানের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪
  • ১৫৬ বার পঠিত

 

তাজউদ্দিন আহমেদ টুকু

পিরোজপুরের মঠবাড়িয়ায় জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এ. আর মামুন খানের সাথে মঠবাড়িয়া উপজেলা প্রেসক্লাবের প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকদের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৯ অক্টোবর) রাতে মামুন প্লাজায় উপজেলা প্রেস ক্লাব কার্যালয় প্রেসক্লাব সভাপতি মজিবর রহমানের সভাপতিত্বে ও যুগ্ম-সাধারণ সম্পাদক তাজউদ্দিন আহম্মেদ টুকুর সঞ্চালনায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায়  প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এ.আর মামুন খান।এ ছাড়াও বক্তব্য রাখেন,উপজেলা জাতীয়তাবাদী দলের (বি এন পি) সদস্য সচিব আবু বকর সিদ্দিক বাদল,মঠবাড়িয়া উপজেলা যুবদল নেতা তাহসিন জামান রোমেল,জাতীয় প্রেসক্লাবের সদস্য এইচ এম আল আমিন,উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি রফিকুল ইসলাম টুকু,সাধারণ সম্পাদক হারুন অর রশিদ প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে এ. আর মামুন খান বলেন,সাংবাদিকরা হলেন জাতির বিবেক,বস্তুনিষ্ঠ সংবাদ তুলে ধরাই হচ্ছে সাংবাদিকদের কাজ এবং দায়িত্ব, মঠবাড়িয়া উপজেলার নানা সমস্যার চিত্র তুলে ধরে তিনি সাংবাদিকদের নিরপেক্ষতা বজায় রেখে সংবাদ পরিবেশনের আহ্বান জানান।

এছাড়াও তিনি মঠবাড়িয়া উপজেলাকে একটি আধুনিক,আলোকিত উপজেলা গড়ার লক্ষে মাদক,সন্ত্রাস,ইভটিজিং,বাল্যবিবাহ কিশোর গ্যাং  প্রতিরোধে সাংবাদিক সহ সকলের সহযোগিতা কামনা করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park