1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে

খুলনার দিঘলিয়া উপজেলার ইউএনও এবং এসিল্যান্ড এর সাথে ঢাকা ক্যাপিটাল গার্ডেনের প্রেসিডেন্ট ও দিঘলিয়া প্রেসক্লাবের সভাপতির সৌজন্য সাক্ষাৎ।

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৮৫ বার পঠিত

এস.এম.শামীম, খুলনা।।

খুলনার দিঘলিয়া উপজেলা নিবার্হী অফিসার মোঃ হারুন অর রশিদ এবং সহকারী কমিশনার ( ভূমি) রিয়াজ উদ্দিন আহমেদ সাথে মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সৌজন্য সাক্ষাত
করেছেন ঢাকা ক্যাপিটাল গার্ডেনের প্রেসিডেন্ট লায়ন খান আখতারুজ্জামান (এম জে এফ) ও দিঘলিয়া প্রেসক্লাবের সভাপতি মোঃ শহিদুল ইসলাম।

এসময় তিনি  , দিঘলিয়ার উন্নয়ন ও সমসাময়িক বিভিন্ন বিষয় এবং ঢাকা ক্যাপিটাল গার্ডেন ও লায়ন ক্লাবের কর্মপরিকল্পনা তুলে ধরেন  দিঘলিয়ায় উন্নয়নে  ঢাকা ক্যাপিটাল গার্ডেন ও লায়ন ক্লাব অগ্রণী ভূমিকা পালন করবে বলে জানান।

উপজেলা নিবার্হী অফিসার মোঃ হারুন অর রশিদ বলেন, দিঘলিয়া উপজেলা কে একটি আধুনিক উপজেলায় রূপান্তরের জন্য সার্বক্ষণিক কাজ করে যাচ্ছি। আপনাদের সহযোগিতায়  আগামীতে এ উপজেলা কে আধুনিক ও মডেল উপজেলায় রূপদান করা হবে।

এরপূর্বে লায়ন খান আখতারুজ্জামান (এম জে এফ) খুলনার দিঘলিয়া প্রেসক্লাবের সাংবাদিক সংগঠনের সাথে মতবিনিময় করেন এবং প্রেসক্লাবের উন্নয়নের জন্য কার্যকারী ভূমিকা রাখবেন বলে উপস্থিত সাংবাদিকদের আশ্বস্ত করেন।

উপস্থিত সাংবাদিক নেতৃবৃন্দ তার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করেন।এ সময় উপস্থিত ছিলেন,  দিঘলিয়া প্রেসক্লাবের সভাপতি মোঃ শহিদুল ইসলাম,   সহ সভাপতি ইন্জিনিয়ার এস এম ওয়াহিদ মুরাদ,কার্যকরী সদস্য আরিফুল ইসলাম হাসান, সহ সম্পাদক মোঃ মনিরুল ইসলাম, প্রচার সম্পাদক মোঃ সালাহ উদ্দিন মোল্যা,  ক্রীড়া সম্পাদক মোঃ রানা মোল্লা,  এস এম শামীম, এস এম মেহেদী হাসান, কিশোর কুমার দে,  প্রমূখ।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park