
মোঃ আশরাফুল ইসলাম স্টাফ রিপোর্টার
দিনাজপুরের ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মালিকবিহীন অবস্থায় ৪৬,৮০০/- টাকা মূল্যমানের বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ আটক করা হয়েছে।
গত ০২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর অধীনস্থ বিরামপুর বিশেষ ক্যাম্প কর্তৃক ০১টি চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনা করে ৩১২ বোতল বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ আটক করতে সক্ষম হয়। আটককৃত বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ এর সিজার মূল্য ৪৬,৮০০/- (ছেচল্লিশ হাজার আটশত) টাকা।
আজ ৩ ফেব্রুয়ারি প্রেস ব্রিফিংয়ে ফুলবাড়ি ব্যাটালিয়ন ২৯ বিজিবি অধিনায়ক বলেন ভবিষ্যতেও বিজিবি কর্তৃক চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনার মাধ্যমে মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক এবং আসামী আটকের কার্যক্রম অব্যহত থাকবে।।