1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে

দিঘলিয়ায় নৌবাহিনীর অভিযানে ইয়াবাসহ আটক ৩

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৫১ বার পঠিত

আবিদ আজাদ দিঘলিয়া প্রতিনিধি
দিঘলিয়ায় বাংলাদেশ নৌবাহিনীর অভিযানে ইয়াবাসহ ০৩ জনকে আটক করা হয়েছে। আটককৃতদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়। সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (০৩ ফেব্রুয়ারি ২০২৬) রাত আনুমানিক ০২টা ৩০ মিনিটে দিঘলিয়া উপজেলার বারাকপুর ইউনিয়নের লাখোহাটি এলাকায় অভিযান পরিচালনা করে নৌবাহিনী। অভিযানকালে ঐ এলাকার ০১ জন মাদক ব্যবসায়ীসহ দেশীয় অস্ত্রধারী ও সরকারী কাজে বাধাদানকারী চক্রের আরও ০২ জন সহযোগীকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৪৪ পিস ইয়াবা ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। আটক ব্যক্তিরা হলেন— মোঃ সজল সরদার (৩০), পিতা: মোঃ কেরামত আলী সরদার; মোঃ ইব্রাহিম সরদার (৩০), পিতা: মোঃ নাসির সরদার; এস এম আজাদ শেখ (২২), পিতা: আলফাজ শেখ। তিনজনই দিঘলিয়া উপজেলার বারাকপুর ইউনিয়নের লাখোহাটি এলাকার বাসিন্দা। পরবর্তীতে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এতে প্রধান আসামি মোঃ সজল সরদারকে ০১ বছর সশ্রম কারাদণ্ড ও ০১ হাজার টাকা জরিমানা এবং অপর দুই সশস্ত্র সহযোগীকে ১৫ দিন করে সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। জব্দকৃত আলামতসহ আটককৃত আসামিদেরকে দিঘলিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। স্থানীয় সূত্রে জানা যায়, আটক প্রধান আসামি দীর্ঘদিন ধরে ওই এলাকায় মাদক ব্যবসা ও পরিবহনের সঙ্গে জড়িত ছিল। অভিযানের ফলে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেছেন।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park