1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে

ইসি নিরপেক্ষ থাকলে আমরা ইতোমধ্যে ২০টি আসনে জয়লাভ করতাম’ –দিনাজপুরে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৪৮ বার পঠিত

মোঃ আশরাফুল ইসলাম দিনাজপুর থেকে স্টাফ রিপোর্টার

সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন, যদি নির্বাচন কমিশন নিরপেক্ষ থাকত, যদি ব্যাংক লুটেরা ও বিদেশি নাগরিকদের প্রার্থিতা বাতিল করত। তাহলে আমরা ইতোমধ্যে ২০টি আসনে জয় লাভ করতাম। কিন্তু বাংলাদেশের মানুষ এবার আর কোনো অতিথি পাখি ও ঋণখেলাপিদের ভোট দেবে না।
সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুরে দিনাজপুরের পার্বতীপুর কেন্দ্রীয় শহীদ মিনারে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচনি পথসভায় প্রধান অতিথির বক্তব্য এই মন্তব্য করেন তিনি।
আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেন, আমাদের লড়াই চাঁদাবাজির বিরুদ্ধে, ইনসাফের লড়াই। আমাদের লড়াই দুঃশাসনের বিরুদ্ধে সুশাসনের লড়াই। আমাদের লড়াই আগ্রাসনের বিরুদ্ধে সার্বভৌমত্বের লড়াই। আমাদের লড়াই মা-বোনদের ইজ্জত রক্ষার লড়াই। এই লড়াইয়ে আমাদের অবশ্যই বিজয়ী হতে হবে।
দিনাজপুর-০৫ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী ডা. আব্দুল আহাদকে শাপলা কলি মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করুন আর বিজয় অর্জনের জন্য শাপলা কলিকে ভোট দিতে হবে।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park