1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে

এলাকার উন্নয়নের প্রশ্নে সবাইকে এক কাতারে দাঁড়াতে হবে-আজিজুল বারী হেলাল.

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ৩১ জানুয়ারি, ২০২৬
  • ১১০ বার পঠিত

( ক্রাইম রিপোর্টার মোঃ সোহেল রানা)

খুলনা-৪ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী ও বিএনপির কেন্দ্রীয় কমিটির তথ্য সম্পাদক আজিজুল বারী হেলাল বলেছেন_সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জল দৃষ্টান্ত স্থাপনে বিএনপির বিকল্প নেই।তিনি বলেন _বিএনপি সরকার গঠন করলে সমাজের সকল স্তরের ধর্ম চর্চার পাশাপাশি ধর্ম গুরুদের ভাতা প্রদান করা হবে। আমার চার দশকের রাজনৈতিক অভিজ্ঞতা থেকে আমি গভীর ভাবে উপলব্ধি করেছি একটি এলাকা, একটি সমাজ কিংবা একটি রাষ্ট্রকে এগিয়ে নিতে হলে প্রয়োজন সঠিক, ন্যায়নিষ্ঠ ও দূরদর্শী নেতৃত্ব।আজিজুল বারী হেলাল বলেন -নেতৃত্ব মানে শুধু ক্ষমতা নয়, নেতৃত্ব মানে সম্প্রীতি রক্ষা, শান্তি প্রতিষ্ঠা এবং সকল ধর্ম বর্ণ পেশার মানুষের নিরাপত্তা নিশ্চিত করা। সনাতন ধর্মে শেখায় বসুধৈব কুটুম্বকম, অর্থাৎ সমগ্র বিশ্বই এক পরিবার।এই আদর্শ বুকে ধারণ করেই সমাজ গড়ে তুলতে হবে, যেখানে হিংসা নয়, থাকবে সহমর্মিতা, বিভেদ নয়, থাকবে ঐক্য। দুঃখের সঙ্গে বলতে হয়, বিগত দিনে আপনারা আপনাদের পছন্দের মানুষকে ভোট দেওয়ার অধিকার থেকে বঞ্চিত হয়েছেন। গণতন্ত্রের কণ্ঠরোধ করা হয়েছিল। কিন্তু ইতিহাস শেখায় অন্যায় বেশিদিন টেকে না।আজিজুল বারী হেলাল তিনি বলেন আজ সময় এসেছে সত্য ও ন্যায়ের পক্ষে ঐক্যবদ্ধ হওয়ার। আমরা যে যেই দলই করি না কেন, এলাকার উন্নয়নের প্রশ্নে সবাইকে এক কাতারে দাঁড়াতে হবে। সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে সম্মিলিত শক্তিতে।কারণ শান্তিপূর্ণ সমাজ ছাড়া উন্নয়ন সম্ভব নয় এটাই সনাতন দর্শন, এটাই মানবিক রাজনীতি। আগামী ১২ তারিখে আপনারা যদি আমাকে আপনাদের এলাকার সন্তান, আপনাদের ভাই হিসেবে মনে করে দায়িত্ব পালনের সুযোগ দেন, তবে আমি কথা দিচ্ছি এই এলাকার উন্নয়নে বৈষম্যহীন থাকব।তিনি আরও বলেন যোগাযোগ ব্যবস্থা ভালো না হলে উন্নয়ন কেবল কাগজে কলমেই সীমাবদ্ধ থাকে। বিশেষ করে সেনের বাজার ঘাটের দীর্ঘদিনের দুরবস্থা আমি জানি। ইনশাআল্লাহ আপনাদের সহযোগিতা পেলে সেনের বাজার ঘাটকে একটি উন্নত, নিরাপদ ও কার্যকর ঘাট হিসেবে গড়ে তোলা হবে যা এই এলাকার অর্থনৈতিক উন্নয়নে নতুন দিগন্ত খুলে দেবে।আসুন, ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই মিলে শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের পথে এগিয়ে যাই।আজিজুল বারী হেলাল তিনি শুক্রবার ৩০ জানুয়ারি দুপুরে রূপসা উপজেলার ১নং আইচগাতী ইউনিয়নের রাজাপুর খুলনা সেবাশ্রম ও আইচগাতী ইউনিয়ন সনাতনী মতুয়া সংঘ আয়োজিত মতুয়া মহাসম্মেলনে সেবাশ্রম প্রাঙ্গণে প্রধান অতিথির বক্তব্য একথা বলেন।খুলনা সেবাশ্রম প্রনব মঠের অধ্যক্ষ স্বামী বিপ্রানন্দজী মহারাজের সভাপতিত্বে স্বাগত বক্তৃতা করেন খুলনা জেলা শ্রমিকদলের সভাপতি উজ্জল সাহা। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন বাংলাদেশ নৌবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা কমোডর বিপন কুমার সাহা,খুলনা জেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক আতাউর রহমান রুনু, রূপসা পূজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক কৃষ্ণ গোপাল সেন।এ সময় উপস্থিত ছিলেন এ্যাড. মনিশংকর নাগ ও লিটন বিশ্বাস খোকনের সঞ্চালনায় বক্তৃতা করেন বিএনপি নেতা শেখ আবু সাঈদ,খুলনা জেলা পূজা পরিষদ নেতা ইন্দ্রজিত চক্রবর্তী, সমাজসেবক গৌর সুন্দর মন্ডল, গৌতম সাহা, প্রশান্ত কুমার দে, শংকর দেবনাথ,জেলা যুবদল নেতা তানভির আহমেদ সুমন, সুভাষ বিশ্বাস, শংকর দে লখাই, গোপাল বিশ্বাস, সুভাষ হালদার,ভোলনাথ দে, অমিয় কুমার পাল, সুকান্ত সেন, সঞ্জয় দাস, বিপ্লব চক্রবর্ত্তী প্রমূখ।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park