1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:১৭ অপরাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে

বটিয়াঘাটায় খালিদ সৃতি ফুটবল ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ৫ জানুয়ারি, ২০২৫
  • ১০৭ বার পঠিত

 

মহিদুল ইসলাম (শাহীন)
বটিয়াঘাটা খুলনা।

 

খুলনার বটিয়াঘাটা উপজেলার সুরখালি ইউনিয়নে খালিদ স্মৃতি যুব সংঘের উদ্যোগে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। শনিবার ৪ জানুয়ারি বিকেলে বটিয়াঘাটা উপজেলা সুরখালি মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। খেলার নির্ধারিত সময় ১-১ গোলে ড্র করে দৌলতপুর ফুটবল একাদশ বনাম ফুলবাড়ী ফুটবল একাদশ। পরবর্তীতে ট্রাইবেকারে ফুলবাড়ী ফুটবল একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে মহানগরী দৌলতপুর ফুটবল একাদশ। খেলার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সুরখালী ইউনিয়ন বিএনপি নেতা ও সুরখালী বাজার কমিটির সাধারণ সম্পাদক মারুফ জমাদার।
খেলায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বটিয়াঘাটা উপজেলা বিএনপি’র সাবেক সহ সভাপতি,সাবেক ইউপি চেয়ারম্যান কামরুল ইসলাম শিপার,সাবেক ইউপি চেয়ারম্যান গোলাম হাসান,সুরখালী ইউপি সদস্য কালাম হাওলাদার, মনিরুজ্জামান মনি,মোঃ মাহবুবুর রহমান, ইউনুস শেখ, মিন্টু মালি,মোজাফফর শেখ, তৈবুর রহমান,আকরাম জমাদার,পান্না জমাদ্দার, মহিদুল ইসলাম শেখ, তুরান হোসেন রানা,আসাবুর সরদার,আজমল জমাদ্দার, ডাঃ ওসিউর রহমান, সাংবাদিক আক্তারুল ইসলাম সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও হাজার হাজার দর্শক বৃন্দ।
খেলার মাঠ পরিচালনার দায়িত্বে ছিলেন রবিউল শেখ, অলিউর রহমান,পাপুল জমাদ্দার,তারিক আহমেদ টিটু,রিয়াজুর রহমান,মনিরুল ইসলাম,ফিরোজুর রহমান ফিরোজ সহ খালিদ স্মৃতি যুব সংঘের সদস্যবৃন্দ।
বিজয়ী দলকে প্রথম পুরস্কার দেয়া হয়েছে একটি ৩২ ইঞ্চি স্মার্ট টিভি ও পরাজিত দলকে দ্বিতীয় পুরস্কার হিসেবে দেয়া হয়েছে একটি ২৪ ইঞ্চি স্মার্ট টিভি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park