1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে

চিকিৎসা সেবায় গাফিলতির কারণে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের চারতলা থেকে পড়ে রোগীর মৃত্যুঃ

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ৫ জানুয়ারি, ২০২৫
  • ১৯৮ বার পঠিত

 

মোঃ আশরাফুল ইসলাম ফুলবাড়ী দিনাজপুর প্রতিনিধি

 

দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের চারতলার বারান্দা থেকে পড়ে দিবাকর দাস রয়েল (৪৮) নামের এক রোগীর মৃত্যু হয়েছে। শনিবার(৪ জানুয়ারি) বিকেল চারটায় এ ঘটনা ঘটেছে। দিবাকর হাসপাতালে চতুর্থ তলায় মেডিসিন ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন।

মারা যাওয়া দিবাকর দাস দিনাজপুরের বীরগঞ্জ পৌর শহরের সুজালপুর মাস্টারপাড়া এলাকার সীতানাথ দাসের ছেলে। পেশায় ইজিবাইকের চেইন মাস্টার ছিলেন।

দিবাকর দাসের ছেলে সন্দীপ দাস (২২) বলেন, ২ জানুয়ারি সকালে তাঁর বাবার মস্তিষ্কে রক্তক্ষরণ (ব্রেন স্ট্রোক) হয়। প্রথমে তাঁকে বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয় দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে। দুই দিন চিকিৎসা না পাওয়ার কারণে, আজ সকাল থেকে তিনি কিছুটা ছটফট করছিলেন। বিকেলে মেডিসিন ওয়ার্ডের বারান্দার দরজা খোলা পেয়ে বাইরে যান। পরে তাঁকে মৃত অবস্থায় হাসপাতালের নিচে পড়ে থাকতে দেখেন লোকজন।
হাসপাতালের ওয়ার্ড মাস্টার মাসুদ রানা বলেন, চার তলায় মেডিসিন ওয়ার্ডের পুরুষ বিভাগের ৪৫৩ নম্বর কক্ষের ২৬ নম্বর বেডে ওই রোগী চিকিৎসাধীন ছিলেন। বারান্দার দরজা খোলা ছিল। ওয়ার্ড থেকে বারান্দায় গিয়ে নিচে লাফ দেন। উল্লেখ্য থাকে যে, শুক্রবার, ও শনিবার,, ডাক্তার না থাকার কারণে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হয়েছে,

এ বিষয়ে দিনাজপুর কোতোয়ালি থানার উপ পরিদর্শক মনিরুজ্জামান বলেন, হাসপাতালের নিচতলা থেকে দিবাকর দাসের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তাঁর স্বজনদের সঙ্গে কথা বলে জানা যায়, তিনি কয়েক দিন আগে মস্তিষ্কে রক্তক্ষরণজনিত সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। হাসপাতালে তাঁর সঙ্গে ছিলেন স্ত্রী। স্বামীকে রেখে পানি আনতে গিয়েছিলেন তিনি। এ সময় সবার অগোচরে চতুর্থতলার বারান্দা থেকে লাফ দেন। তবে এ বিষয়ে তদন্ত কার্যক্রম চলছে। পাশাপাশি আইনি প্রক্রিয়া চলমান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park