1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:০৯ অপরাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে

দিঘলিয়ায় নৌবাহিনী-পুলিশের যৌথ অভিযানে চরমপন্থী নেতা এলফা আটক

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬
  • ১১৩ বার পঠিত

এস.এম.শামীম,দিঘলিয়া খুলনা।

খুলনার দিঘলিয়া উপজেলায় নৌবাহিনী ও পুলিশের সমন্বয়ে পরিচালিত যৌথ অভিযানে পূর্ববাংলা কমিউনিস্ট পার্টি (জনযুদ্ধ)–এর চরমপন্থী ও এলফা বাহিনীর শীর্ষ নেতা এলফাজুর রহমান ওরফে এলফা (৪৮)কে আটক করা হয়েছে।

অদ্য ২৪ জানুয়ারি দিঘলিয়া উপজেলার বারাকপুর ইউনিয়নের অন্তর্গত লাখোহাটি এলাকায় তার নিজ বাড়িতে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে তার কাছ থেকে ভারতীয় পরিচয়পত্র ১টি, আধার কার্ড ২টি, ইনকাম ট্যাক্স কার্ড ১টি, এটিএম কার্ড ২টি, একটি দেশীয় দা, অজ্ঞাত মেডিসিন ৫ প্যাকেট, অজ্ঞাত ট্যাবলেট ৫ পাতা এবং আনুমানিক ১০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
আটককৃত এলফাজুর রহমানের পিতা নেছারউদ্দিন। তিনি দিঘলিয়া থানার লাখোহাটি গ্রামের বাসিন্দা।

আইনশৃঙ্খলা বাহিনীর সূত্রে জানা যায়, পূর্বে এলফার নেতৃত্বে দিঘলিয়া এলাকায় গঠিত এলফা বাহিনীর মাধ্যমে সন্ত্রাসী কার্যকলাপ পরিচালিত হতো। তার বিরুদ্ধে খুন, চাঁদাবাজি, ডাকাতি ও মাদক সিন্ডিকেট পরিচালনার একাধিক অভিযোগ রয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা বাড়লে তিনি একপর্যায়ে ভারতে পালিয়ে যান এবং সেখানে একটি খুনের মামলায় প্রায় ১০ বছর কারাভোগ করেন।

এছাড়াও দিঘলিয়া থানায় তার বিরুদ্ধে অস্ত্র ও চাঁদাবাজির ৩ থেকে ৪টি মামলাসহ বিভিন্ন লিখিত অভিযোগ রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।আটককৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park