1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:১০ অপরাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে

তাহলে কি পরিবেশ ও জনস্বাস্থ্যের কথা চিন্তা না করে, দূষণের পক্ষ নিলেন আবুল কালাম আজাদ?

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৩ জানুয়ারি, ২০২৬
  • ৪৫ বার পঠিত

পাইকগাছা প্রতিনিধি খুলনা।

খুলনার পাইকগাছা উপজেলার চাঁদখালী ইউনিয়নে অবৈধ কয়লা চুল্লি ও ইটভাটার বিরুদ্ধে পরিচালিত যৌথ উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে খুলনা-৬ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও খুলনা মহানগর জামায়াতের আমির মাওলানা আবুল কালাম আজাদের বক্তব্য ঘিরে ব্যাপক আলোচনা সমালোচনার সৃষ্টি হয়েছে।

সম্প্রতি পরিবেশ অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে পরিচালিত অভিযানের পর সরেজমিনে গিয়ে স্থানীয়দের উদ্দেশ্যে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন,
“৫৪ বছর ধরে এখানে কয়লার চুল্লি জ্বলছে। আপনারা যদি আমাকে ভোট দিয়ে ক্ষমতায় আনেন, তাহলে আমরা কাউকে এসব চুল্লিতে হাত দিতে দেবো না। আমরা ক্ষমতায় এলে কয়লার চুল্লি গুলো জ্বলবে।”

তার এই বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

পাইকগাছা উপজেলার ৯নং চাঁদখালী ইউনিয়নে দীর্ঘদিন ধরে ব্যাঙের ছাতার মতো গড়ে উঠেছে অসংখ্য অবৈধ কাঠ কয়লার চুল্লি ও ইটভাটা। এসব চুল্লির জ্বালানি সরবরাহের জন্য বনাঞ্চল, রাস্তার পাশের গাছ এবং বসতবাড়ির দেশীয় প্রজাতির হাজার হাজার গাছ কেটে ফেলা হচ্ছে।

এছাড়া ইটভাটার কাঁচামাল সংগ্রহে সরকারি খাস জমি ও ওয়াবদা সড়কের মাটি কেটে নেওয়া হচ্ছে, যা অবকাঠামো ও পরিবেশের মারাত্মক ক্ষতি করছে।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে এসব অবৈধ ইটভাটা ও কয়লা চুল্লির কারণে এলাকায় মারাত্মক পরিবেশ দূষণ হচ্ছে। ধোঁয়া ও বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে অধিকাংশ মানুষ শ্বাসকষ্ট, হাঁপানি ও নানা ধরনের রোগে ভুগছেন।

এ নিয়ে জাতীয় ও আঞ্চলিক বিভিন্ন গণমাধ্যমে একাধিকবার প্রতিবেদন প্রকাশিত হয়েছে।

গত ২১ জানুয়ারি পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষায় খুলনা জেলা পরিবেশ অধিদপ্তর, উপজেলা প্রশাসন, সেনাবাহিনী, পুলিশ, ফায়ার সার্ভিস ও আনসারের সমন্বয়ে চাঁদখালী এলাকায় যৌথ অভিযান পরিচালিত হয়। অভিযানে ৩টি ইটভাটা ও ৫৩টি অবৈধ কয়লা চুল্লি উচ্ছেদ করা হয়, যা মোট চুল্লির প্রায় এক-তৃতীয়াংশ।

এই অভিযানে স্থানীয় জনগণ স্বস্তি প্রকাশ করলেও, পরবর্তী সময়ে মাওলানা আবুল কালাম আজাদের বক্তব্য নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে।

উচ্ছেদ অভিযানকে তিনি “নির্মম হামলা” হিসেবে আখ্যায়িত করেন এবং অবশিষ্ট কয়লা চুল্লি উচ্ছেদ বন্ধের জন্য প্রশাসনকে হুঁশিয়ারি দিয়েছেন।

পরিবেশ রক্ষা ও জনস্বাস্থ্য সুরক্ষার মতো গুরুত্বপূর্ণ বিষয়ে একজন সংসদ সদস্য প্রার্থীর এমন অবস্থান নিয়ে জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে। অনেকেই মনে করছেন, জনগণের স্বাস্থ্য ও পরিবেশের কথা উপেক্ষা করে তিনি কি দূষণকারী অবৈধ কার্যক্রমের পক্ষেই অবস্থান নিচ্ছেন?

এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও রাজনৈতিক মহলের প্রতিক্রিয়ার অপেক্ষায় রয়েছেন এলাকাবাসী।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park