1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে

খুমেক সমাজ সেবা দপ্তর কত্তৃক অসহায় রোগীকে অনুদান দিলেন কর্মকর্তা- অনিমা বাছাড়

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০২৬
  • ৫৩ বার পঠিত

মহিদুল ইসলাম (শাহীন) খুলনা থেকে,

সমাজসেবা দপ্তর কর্তৃক অসহায় রোগীকে চিকিৎসা অনুদান প্রদান করেন খুলনা মেডিকেল সমাজ সেবা কর্মকর্তা অনিমা বাছাড়।
গত ২১ জানুয়ারী বুধবার সকাল সাড়ে ১০ টায় দুস্হ অসহায় রেগীকে এ্যাম্বুলেন্স ভাড়া অনুদান তুলে দিলেন হৃদ রোগে আক্রান্ত আক্তারুজ্জামানের নানা সিরাজুল সানাকে।খুমেক হাসপাতালের সমাজসেবক অফিসার অনিমা বাছাড় এই চেকটি প্রদান করেন।

খুলনা উপকূলীয এলাকা কয়রা থানার মঠবাড়ীয়া গ্রামে জন্ম নেওয়া হতদরিদ্র পরিবারের দিন মুজরী খেটে খাওয়া বাবা হাফিজুরের ছোট্ট ভাঙ্গা কুড়ি ঘরে। বাবার সপ্ন ছিল ছেলেকে লেখা পড়া শিখিয়ে উচ্চ শিক্ষায় শিক্ষিত করে সমাজের হতদরিদ্র পরিবারের হাল ধরা।

কিন্তু গত ১৬ বছরের ছেলে সবে মাত্র ক্লাস নাইনে পড়ছে এ সময় আক্রান্ত হয় হৃদ রোগে। গোটা পরিবারের বুক ভরা আশা ও স্বপ্নকে ভেঙ্গে চুরমার করে দিল। ছেলেকে বাঁচাতে দ্রুত ভর্তি করা হলো খুমেক মেডিকেল কলেজ হাসপাতালে। ভাগ্যের নির্মম পরিহাস বক্ষব্যধিতে ধরা পড়লো জটিল সমস্যা,যে সমস্যা দ্রুত সমধান করতে কর্তব্যরত চিকিৎসক তাকে আবার রেফার করলো ঢাকা জাতীয় হৃদরোগ ইন্সটিটিউট হাসপাতালে।

এক মাত্র ছেলেকে বাঁচাতে হাউ মাউ করে কান্নায় ভেঙে পড়ে বাবা হাফিজুর,কি হবে আমার সন্তানের? আমি তার চিকিৎসা খরচ কিভাবে ম্যানেজ করবো। কি ভাবে তাকে ঢাকায় নিয়ে যাব। এই মুহূর্তে কি হবে আমার সন্তানের । খুলনা মফস্বল প্রেসক্লাব নেতৃবৃন্দের মাধ্যমে
জানতে পারেন সমাজ সেবা কার্যালয় এধরণের রুগীকে সাহায্য অনুদানের কথা। ছুটে চলে যান খুমেক মেডিকেল কলেজের সমাম সেবায় দায়িত্বরত অফিসার অনিমা বাছাড়ের কাছে।

তিনি তার সব কথা শুনে নিজেই অডিট করে তাকে পুরাপুরি না পারলে সাময়িক ভাবে ঢাকায় যাওয়ার এ্যাম্বুলেন্স ভাড়া অনুদান সহ ঢাকায় সু চিকিৎসার ব্যবস্থা করে দেওয়ার আশ্বাস প্রদান করেন। তাকে শান্তনা দিয়ে বলেন বেশি ভেঙে পড়ার কারন নেই বিধাতা সুপথ দেখাবে। এসময়ে বাবা হাফিজুর ও তার নানা সিরাজুল ইসলাম সানা সকলের কাছে দোওয়া ও সাহায্যের দাবি জানিয়েছেন।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park