1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে

দিঘলিয়া উপজেলায় নির্বাচন কে সামনে রেখে যৌথবাহিনীর মহড়া

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬
  • ৯৩ বার পঠিত

এস.এম.শামীম, দিঘলিয়া খুলনা।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে খুলনার দিঘলিয়া উপজেলায় যৌথ বাহিনীর অংশ হিসেবে বাংলাদেশ নৌবাহিনীর একটি শক্তিশালী নিরাপত্তা মহড়া অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২১ জানুয়ারি) দুপুর আনুমানিক ২টা ৩০ মিনিটে দিঘলিয়া উপজেলা পরিষদ চত্বর থেকে এ মহড়া শুরু হয়। পরবর্তীতে দিঘলিয়া উপজেলার গুরুত্বপূর্ণ বাণিজ্যিক ও জনবহুল এলাকা বারাকপুর বাজার এবং সেনহাটি পথের বাজার এলাকায় মহড়া পরিচালনা করা হয়। মহড়ার সময় নৌবাহিনীর সদস্যদের সুশৃঙ্খল চলাচল ও কৌশলগত তৎপরতায় সাধারণ মানুষের মাঝে ব্যাপক সচেতনতা সৃষ্টি হয়।

সূত্র জানায়, খুলনা-৪ আসনের অন্তর্ভুক্ত দিঘলিয়া উপজেলার নির্বাচনী এলাকাগুলোতে যেকোনো ধরনের সহিংসতা, নাশকতা ও বিশৃঙ্খল পরিস্থিতি প্রতিরোধ এবং ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে এ মহড়ার আয়োজন করা হয়। নির্বাচনকে ঘিরে অপপ্রচার, সন্ত্রাসী কার্যক্রম কিংবা আইনবিরোধী যেকোনো তৎপরতা দমনে যৌথ বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বলেও জানানো হয়।

মহড়ায় নেতৃত্ব দেন কন্টিনজেন্ট কমান্ডার দিঘলিয়া, কমান্ডার এ টি এম রিজওয়ানুল জান্নাত। তাঁর নেতৃত্বে শতাধিক প্রশিক্ষিত নৌবাহিনীর সদস্য মহড়ায় অংশগ্রহণ করেন। মহড়ার সময় বিভিন্ন নিরাপত্তা কৌশল প্রদর্শনের পাশাপাশি জনগণকে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার আহ্বান জানানো হয়।
স্থানীয় বাসিন্দারা জানান, এ ধরনের মহড়ায় সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তা ও আস্থার অনুভূতি বৃদ্ধি পায়। তারা মনে করেন, যৌথ বাহিনীর তৎপরতা নির্বাচনী পরিবেশকে শান্তিপূর্ণ ও সুষ্ঠু রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

উল্লেখ্য, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দিঘলিয়া উপজেলাসহ সারাদেশে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা জোরদার করা হয়েছে, যার অংশ হিসেবে নিয়মিত টহল, মহড়া ও নজরদারি কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park