1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে

সেনপাড়া দাউদের মাঠের নির্যাতিত ভূমিহীন পরিবারের বাসস্থান ফিরে পাওয়ার দাবিতে বকুলের সাথে মতবিনিময় সভা

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬
  • ৭৮ বার পঠিত

মোঃ মামুন মোল্লা খুলনা

নগরীর খান জাহান আলী থানার কেসিসি ২ নং ওয়ার্ডের দাউদের মাঠে নির্যাতিত ভূমিহীন পরিবারের বাসস্থান ফিরে পাওয়ার দাবিতে খুলনা ৩ আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী আলহাজ্ব রকিবুল ইসলাম বকুলের সাথে মতবিনিময় সভা মঙ্গলবার বাদ মাগরিব দাউদের মাঠে অনুষ্ঠিত হয়।
সেনপাড়া ইউনিট বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি নাসির উদ্দিন পাটোয়ারীর সভাপতিত্বে এবং কেসিসি ২ নং ওয়ার্ডে বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিকের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক ও খুলনা ৩ ধানের শীষের মনোনীত প্রার্থী আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল ।এ সময় উপস্থিত ছিলেন খুলনা মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ সাদী, খান জাহান আলী থানা বিএনপির সাধারণ সম্পাদক আবু সাঈদ হাওলাদার আব্বাস, সাংগঠনিক সম্পাদক মোল্লা সোহাগ হোসেন, এনামুল হাসান ডায়মন্ড, চৌধুরী শফিকুল হোসেন, ইকবাল হোসেন মিজান, মীর শওকত হোসেন হিট্টু, মোয়াজ্জেম হোসেন বাবু ,ইমদাদুল হক , শাহাবুদ্দিন বুদ্ধি,নুর আলম, ইমারত আলী জোয়ারদার, নূর হোসেন বাবু, আবুল কালাম, জহিরুল ইসলাম টিপু, শাম্মী চৌধুরী মলি , যুবদল নেতা মেহেদী হাসান বাপ্পি,আল মামুন খান,ফারজানা চৌধুরী হলি, তাসলিমা বেগম, ইতি রহমান, সাবিনা ইয়াসমিন সহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন বাসস্থান মানুষের মৌলিক অধিকার। তিনি আরো বলেন খুলনা ৩ আসন থেকে যে জনগণের ভোটে নির্বাচিত হবেন দাউদের মাঠে নির্যাতিত ভূমিহীন পরিবারের বাসস্থানের ব্যবস্থা করা অন্যতম দায়িত্ব বলে আমি মনে করি।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park