1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:৩২ অপরাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে

ফুলবাড়ী ২৯ বিজিবি’র অভিযানে গত জানুয়ারি ২০২৫ থেকে ডিসেম্বর পর্যন্ত ৩৬ জন আসামি সহ ৬ কোটি ৬ লক্ষ ৩ হাজার টাকার মাদকদ্রব্য আটক

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ১৭ জানুয়ারি, ২০২৬
  • ৫৯ বার পঠিত

মোঃ আশরাফুল ইসলাম স্টাফ রিপোর্টার

দিনাজপুরের ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক গত জানুয়ারি হতে ডিসেম্বর ২০২৫ মাস পর্যন্ত চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনা করে ৩৬জন আসামীসহ ৬,০৬,০৩,৩১৮/- (ছয় কোটি ছয় লক্ষ তিন হাজার তিনশত আঠারো) টাকা মূল্যমানে বিভিন্ন প্রকার মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক করা হয়েছে।*

ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক গত ০১ জানুয়ারি ২০২৫ হতে ৩১ ডিসেম্বর ২০২৫ তারিখ পর্যন্ত দায়িত্বপূর্ণ এলাকায় ৫৮৮টি চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনা করে ৩৬ জন আসামীসহ ৬,০৬,০৩,৩১৮/- (ছয় কোটি ছয় লক্ষ তিন হাজার তিনশত আঠারো) টাকা মূল্যমানের বিভিন্ন প্রকার মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক করতে সক্ষম হয়। উক্ত চোরাচালান প্রতিরোধ অভিযানে ৩,৮১২ বোতল ভারতীয় ফেন্সিডিল, ৪২৫ বোতল এমকেডিল, ১,৭৮৮ বোতল ইস্কফ সিরাপ, ১২.০৯২ কেজি গাজা, ৬২৪ পিস ইয়াবা ট্যাবলেট, ৮,৭৩১ বোতল বিদেশী মদ, ৪২,০৯১ পিস ভারতীয় নেশাজাতীয় ইনজেকশন, ২,০২,২৩৯ পিস নেশাজাতীয় ট্যাবলেট, ০.১৪ কেজি কোকেন, ১০.৭৫ লিটার বাংলাদেশী মদ, ৬৮৬ বোতল বাংলাদেশী হোমিওপ্যাথিক এ্যালকোহল, ৬৮,৫২৯ বোতল বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ, ৪০,৪১,৬৫ পিস বাংলাদেশী মদ তৈরীর ট্যাবলেট, ০৬টি ভারতীয় গরু, ৩৫ প্যাকেট কীটনাশক, ২১৫ প্যাকেট পাতার বিড়ি, ০২টি লেহেঙ্গা, ১০টি শাড়ি, ৬৪ পিস বিভিন্ন প্রকার খাবার সামগ্রী, ২১৪৪ পিস বিভিন্ন প্রকার প্রসাধনি সামগ্রী, ০৫টি মোটর সাইকেল, ০৮টি মোবাইল এবং ০৩টি বাইসাইকেল আটক করতে সক্ষম হয়।

ফুলবাড়ী ব্যাটালিয়ান ২৯ বিজিবি অধিনায়ক লেঃ কর্নেল এ এম জাবের বিন জব্বার বলেন ভবিষ্যতেও বিজিবি কর্তৃক এ ধরণের চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনার মাধ্যমে মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক এবং আসামী আটকের কার্যক্রম অব্যহত থাকবে।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park