1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে

খুলনায় ২০২৫ সালের মাল্টিমিডিয়া রিপোর্টারে অগ্রণী ভূমিকায় দিঘলিয়ার এস. এম. শামীম

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ১৭ জানুয়ারি, ২০২৬
  • ২৩৭ বার পঠিত

নিজস্ব প্রতিবেধক,

খুলনা বিভাগের গণমাধ্যম জগতে ২০২৫ সালে মাল্টিমিডিয়া রিপোর্টিংয়ে অগ্রণী ভূমিকা রেখে প্রথম স্থান অর্জন করেছেন দিঘলিয়া উপজেলার কৃতি সন্তান এস. এম. শামীম। তার এই অর্জন খুলনা অঞ্চলের সাংবাদিকতা অঙ্গনে নতুন অনুপ্রেরণা সৃষ্টি করেছে।

খুলনা থেকে প্রকাশিত দৈনিক অনির্বাণ পত্রিকা-এর দিঘলিয়া প্রতিনিধি, দৈনিক সংযোগ প্রতিদিন-এর দিঘলিয়া প্রতিনিধি, খুলনার খবর-এর বার্তা সম্পাদক এবং দৃষ্টিপাত যশোর-এর বার্তা সম্পাদক হিসেবে দায়িত্ব পালনরত এস. এম. শামীম ২০২৫ সালের সেরা মাল্টিমিডিয়া রিপোর্টার হিসেবে প্রথম স্থান অধিকার করেন।

নিরলস পরিশ্রম, সাহসী সংবাদ উপস্থাপন এবং আধুনিক মাল্টিমিডিয়া সাংবাদিকতায় দক্ষতার স্বীকৃতি হিসেবে তাকে এই সম্মাননা প্রদান করা হয়।মাল্টিমিডিয়া রিপোর্টিংয়ে তার অনুসন্ধানী প্রতিবেদন, ভিডিও নিউজ, তথ্যচিত্রধর্মী উপস্থাপন এবং সময়োপযোগী সংবাদ পরিবেশন খুলনা বিভাগের সাংবাদিকতা চর্চায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে মত প্রকাশ করেন সংশ্লিষ্টরা।

এ উপলক্ষে গতকাল ১৬ জানুয়ারি যশোর জেলা সাংবাদিক ফোরামের উদ্যোগে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিকাল ৪টায় যশোরের ঝিকরগাছা উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে যশোর জেলা সাংবাদিক ফোরামের নেতৃবৃন্দসহ খুলনা বিভাগের ১০ জেলার বিভিন্ন পর্যায়ের মাল্টিমিডিয়া রিপোর্টাররা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সাংবাদিক ফোরামের নেতৃবৃন্দ ২০২৫ সালের জন্য নির্বাচিত ২৩ জন মাল্টিমিডিয়া রিপোর্টারের মধ্য থেকে এস. এম. শামীমকে সেরা মাল্টিমিডিয়া রিপোর্টার হিসেবে ঘোষণা করেন এবং তাকে সম্মাননা প্রদান করেন। এ সময় বক্তারা বলেন, এস. এম. শামীমের মতো তরুণ ও মেধাবী সাংবাদিকদের হাত ধরেই আগামীর গণমাধ্যম আরও শক্তিশালী ও বস্তুনিষ্ঠ হবে।

অগ্রণী ভূমিকা পালন করায় দৈনিক দৃষ্টিপাত যশোর-এর পক্ষ থেকে এস. এম. শামীমকে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। তার এই সাফল্য দিঘলিয়া উপজেলাসহ খুলনা বিভাগের সাংবাদিক সমাজের জন্য গর্বের বিষয় বলে উল্লেখ করেন অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park