1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:১০ অপরাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে

দিনাজপুর বিওপি সীমান্তে বিজিবি-বিএসএফ ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে সৌজন্য সাক্ষাৎ

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৬ জানুয়ারি, ২০২৬
  • ১২৫ বার পঠিত

মোঃ আশরাফুল ইসলাম স্টাফ রিপোর্টার

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি ২০২৬) দিনাজপুর ব্যাটালিয়নের (৪২ বিজিবি) অধীনস্থ ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার সীমান্তবর্তী দানাজপুর বিওপি এর দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ৩৪০/৩-এস এর নিকট বাংলাদেশের অভ্যন্তরে বিজিবি এর আহবানে অধিনায়ক, দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এবং কমান্ড্যান্ট, ৬৩ ব্যাটালিয়ন বিএসএফ এর মধ্যে ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে সৌজন্য সাক্ষাত অনুষ্ঠিত হয়। বৈঠকে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান এবং ৬৩ ব্যাটালিয়ন বিএসএফ এর কমান্ড্যান্ট শ্রী অরুন কুমার ও উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর অন্যান্য স্টাফ অফিসার, কোম্পানী/বিওপি কমান্ডারগণ উপস্থিত ছিলেন।

বৈঠকে বিজিবি’র পক্ষ থেকে বাংলাদেশি নাগরিকদের পুশইন না করে যথাযথ আইনি প্রক্রিয়ায় বিজিবি’র নিকট হস্তান্তর এবং যেকোনো পরিস্থিতিতে সীমান্তে মরণাস্ত্রের ব্যবহার থেকে বিরত থাকার বিষয়ে দৃঢ়ভাবে দাবি জানানো হয়।এছাড়াও ভারত হতে বাংলাদেশে মাদকদ্রব্য চোরাচালান, অবৈধ সীমান্ত অতিক্রম এবং সীমান্ত এলাকায় উদ্ভূত বিভিন্ন নিরাপত্তা সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা হয়। সীমান্তে অপরাধীদের আটক করে যথাযথ প্রক্রিয়ায় হস্তান্তর এবং তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের বিষয়ে উভয় পক্ষ একমত পোষণ করেন।

সীমান্ত অপরাধ প্রতিরোধে বিজিবি-বিএসএফ কোম্পানি/বিওপি কমান্ডার পর্যায়ে নিয়মিত তথ্য আদান–প্রদান ও পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার সিদ্ধান্ত গৃহীত হয়। সীমান্তে শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে উভয় পক্ষ সর্বোচ্চ সংযম ও পেশাদারিত্ব প্রদর্শনের অঙ্গীকার ব্যক্ত করেন।

এ ধরনের সৌজন্য সাক্ষাৎ বিজিবি-বিএসএফ এর মধ্যকার নিয়মিত পেশাগত যোগাযোগ ও সমন্বয়কে দৃঢ় করে এবং আন্তরাষ্ট্রীয় সীমান্ত অপরাধ হ্রাসে সহায়তা করে।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park