1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে

ডুমুরিয়া উপজেলা শীতার্তদের পাশে প্রশাসন: গভীর রাতে কম্বল নিয়ে দ্বারে দ্বারে ইউএনও

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬
  • ৫৪ বার পঠিত

শেখ মাহতাব হোসেন ডুমুরিয়া খুলনা।।
খুলনার ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কর্তৃক শীতার্ত ও হতদরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণের বিষয়টি একটি অত্যন্ত মানবিক ও প্রশংসনীয় উদ্যোগ। বর্তমানে ২০২৬ সালের এই হাড়কাঁপানো শীতে দেশের বিভিন্ন উপজেলায় সরকারি ও ব্যক্তিগত উদ্যোগে এই কার্যক্রম চলছে।

খুলনার ডুমুরিয়া উপজেলায় তীব্র শৈত্যপ্রবাহে বিপর্যস্ত জনজীবন। বিশেষ করে গ্রামাঞ্চলের হতদরিদ্র ও ছিন্নমূল মানুষের কষ্ট লাঘবে এগিয়ে এসেছেন উপজেলা প্রশাসন। গত রাতে উপজেলার বিভিন্ন ইউনিয়নে ঘুরে ঘুরে দুস্থ ও অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মিজ সাবিতা সরকার ও সহকারী কমিশনার ভূমি অমিত কুমার বিশ্বাস কে নিয়ে

শীতার্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর মানবিক উদ্যোগ হিসেবে বিশ্বম্ভরপুর উপজেলায় বিভিন্ন শ্রেণি-পেশার দুস্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উপজেলার বিভিন্ন স্থানে শীতার্তদের হাতে কম্বল তুলে দেন। এ সময় ক্ষুদ্র নৃগোষ্ঠীর সদস্য, প্রতিবন্ধী ও বিশেষ চাহিদাসম্পূন্ন ব্যক্তি ও শিশু, এতিম শিশুদের মাঝে কম্বল বিতরণ করা হয়। কম্বল বিতরণ উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে ইউএনও মিজ সবিতা সরকার বলেন, শীত মৌসুমে সমাজের অবহেলিত ও অসহায় মানুষ সবচেয়ে বেশি কষ্টে থাকে। তাদের পাশে দাঁড়ানো আমাদের সকলের নৈতিক দায়িত্ব। সরকার ও প্রশাসনের পাশাপাশি সমাজের বিত্তবানদেরও এগিয়ে আসতে হবে। তিনি আরও বলেন, প্রকৃত দুস্থ ও অসহায় মানুষকে খুঁজে বের করে তাদের সহায়তায় সম্মিলিতভাবে কাজ করার জন্য সবাইকে এগিয়ে আসতে হবে। একই সঙ্গে আশপাশে কোনো প্রকৃত দুস্থ ব্যক্তি থাকলে প্রশাসনের সঙ্গে যোগাযোগ করার জন্য তিনি বিশেষভাবে অনুরোধ জানান। স্থানীয়রা এই মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, প্রশাসনের এমন সহমর্মী কার্যক্রম শীতার্ত মানুষের কষ্ট লাঘবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park