1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে

ডুমুরিয়ায় বোরো আবাদে কৃষিতে নতুন সম্ভাবনার দ্বার

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬
  • ৯০ বার পঠিত

শেখ মাহতাব হোসেন ডুমুরিয়া খুলনা।

বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের একটি গুরুত্বপূর্ণ কৃষি উপজেলা ডুমুরিয়া। চলতি মৌসুমে ব্যাপকভাবে বোরো ধানের আবাদ শুরু হয়েছে। কৃষকরা পুরোদমে শুরু করেছেন বোরো ধানের চাষ, যা তাদের জীবিকার প্রধান উৎস হিসেবে কাজ করছে।
এ বছর জেলার প্রায় ২১হাজার ৮শত হেক্টর জমিতে বোরো ধানের আবাদ করা হয়েছে। জেলার কৃষি বিভাগের কর্মকর্তাদের মতে, আবহাওয়া অনুকূলে থাকলে এই আবাদ থেকে ভালো ফলনের আশা করা হচ্ছে। খুলনা জেলার কৃষকরা গত কয়েক বছর ধরে বোরো ধান চাষের প্রতি আগ্রহী হয়ে উঠেছেন। তারা এখন চাষাবাদে আধুনিক প্রযুক্তি ব্যবহার করছেন, যার মধ্যে উন্নতমানের বীজ, সেচ ব্যবস্থা এবং নিরাপদ কীটনাশক ব্যবহারের দিকে বিশেষ নজর দেওয়া হচ্ছে। এর ফলে চাষিরা ভালো ফলন পাচ্ছেন এবং তাদের আয়ও বৃদ্ধি পাচ্ছে।
কৃষক মোঃ আবুল গনি গাজী বলেন সরকারের বিভিন্ন প্রণোদনা, বিশেষ করে সাবসিডি দেওয়া সার ও কীটনাশক এবং সেচের জন্য পানি সরবরাহে সহযোগিতার কারণে বোরো ধান চাষের পরিমাণ বাড়ছে। তবে তাদের জন্য এখনো কিছু সমস্যা রয়ে গেছে, যেমন পানি সেচের জন্য খাল-বিলের সংস্কার ও বাজারে দাম কম হওয়া।

খুলনা জেলার কৃষি বিভাগের উপ-পরিচালক মোঃ নজরুল ইসলাম বলেন, বোরো ধানের আবাদ বাড়ানোয় খুলনা জেলার কৃষির উন্নতি ঘটছে। তারা আশা করছেন, এবারের বোরো ধান থেকে ভালো ফলন হবে এবং কৃষকরা লাভবান হবেন। তারা আরও বলেন,জেলার কৃষকদের সহায়তা অব্যাহত থাকবে এবং তারা সবসময় আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহারের জন্য প্ররোচিত করবেন।

ডুমুরিয়া উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ নাজমুল হুদা বলেন, আমরা কৃষকদের মাঝে নিয়মিত প্রশিক্ষণ দিচ্ছি, যাতে তারা আধুনিক কৃষি পদ্ধতি অনুসরণ করে। এছাড়া, ফসলের সঠিক পরিচর্যার জন্য কৃষি বিভাগের পক্ষ থেকে পরামর্শও দেওয়া হচ্ছে।

বাজারে ধানের দাম ঠিক থাকে, তবে কৃষকরা ভালো লাভ করতে পারবেন। এ বছরের বোরো ধান চাষের সম্ভাবনা খুবই উজ্জ্বল, এবং এটি ডুমুরিয়া কৃষকদের জন্য একটি বড় সুযোগ হতে পারে।

খুলনার ডুমুরিয়া উপজেলার ১৪টি ইউনিয়নে প্রায় সাড়ে চার লক্ষ মানুষ বসবাস করেন। এর মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক মানুষ কৃষির ওপর নির্ভরশীল। জেলা তথ্য অনুযায়ী, প্রায় ৭০%-৮০% মানুষ কৃষির সঙ্গে যুক্ত, অর্থাৎ প্রায় সাড়ে ৩লাখ মানুষ কৃষির সাথে সরসরি সম্পর্কিত। এদের মধ্যে অনেকেই মূলত ধান, চিংড়ি, তিল, গম, সরিষা, শাকসবজি এবং ফলমূল চাষ করে থাকে।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park