1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে

দিঘলিয়ায় প্রধান সড়কে হেলে আছে বিশাল গাছ: বড় দুর্ঘটনার আশঙ্কা, দ্রুত অপসারণের দাবি সর্বসাধারনের

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬
  • ৬৯ বার পঠিত

আবিদ আজাদ দিঘলিয়া প্রতিনিধি
​খুলনার দিঘলিয়া উপজেলা সদরের প্রধান সড়কে একটি বিশাল গাছ বিপজ্জনকভাবে হেলে থাকায় চরম ঝুঁকি নিয়ে চলাচল করছে যানবাহন ও সাধারণ মানুষ। যেকোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন স্থানীয়রা।
​সরেজমিনে দেখা যায়, উপজেলা চৌরাস্তা থেকে পথের বাজারগামী প্রধান সড়কের মডেল মসজিদ সংলগ্ন ডাচ-বাংলা ব্যাংকের বিপরীত পাশে একটি গাছ রাস্তার ওপর হেলে রয়েছে। গুরুত্বপূর্ণ এই সড়ক দিয়ে প্রতিদিন শত শত ছোট-বড় যানবাহন চলাচল করে। বিশেষ করে বড় কভার্ড ভ্যান বা পাটের ট্রাক চলাচলের সময় হেলে থাকা গাছের কারণে রাস্তা সরু হয়ে যায়। এতে বিপরীত দিক থেকে আসা ইজিবাইক বা ভ্যান ওভারটেক করতে গিয়ে প্রায়ই দুর্ঘটনার সম্মুখীন হচ্ছে।
​এ বিষয়ে হেলে পরা গাছের পাশে চায়ের দোকানদার মোঃ হান্নান শেখ বলেন, আমার চোখের সামনে অনেক বার দূর্ঘটনা ঘটতে যেয়েও আল্লাহর অশেষ রহমতে কোনো প্রকার ক্ষয়ক্ষতি হয়নি। এ ব্যাপারে স্থানীয় অটোভ্যান চালক মিজান শেখ বলেন, “সড়কে যানজট থাকলে এই হেলে পড়া গাছটি আমাদের জন্য মরণফাঁদ হয়ে দাঁড়ায়। ছোট গাড়িগুলো কোনোমতে পাশ কাটিয়ে যেতে পারলেও বড় ট্রাক বা কভার্ড ভ্যান নিয়ে চালকরা চরম বিপাকে পড়েন।”
​কয়েকজন পথচারী ক্ষোভ প্রকাশ করে জানান, জনবহুল এই সড়কে গাছটি এভাবে হেলে থাকায় চলাচলে মারাত্মক বিঘ্ন ঘটছে। বিশেষ করে রাতের বেলা বা বৃষ্টির সময় ঝুঁকি আরও বেড়ে যায়। স্থানীয়দের দাবি, বড় কোনো প্রাণহানি বা দুর্ঘটনা ঘটার আগেই এই বিপজ্জনক গাছটি দ্রুত অপসারণ করা প্রয়োজন।
​এবস্থায় জনস্বার্থে সড়কের ওপর হেলে থাকা এই গাছটিসহ উপজেলার বিভিন্ন সড়কের দুপাশে থাকা মরা ও ঝুঁকিপূর্ণ গাছগুলো দ্রুত অপসারণের জন্য স্থানীয় বন বিভাগ, ইউপি চেয়ারম্যান এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি ও জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park