1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে

দিঘলিয়ায় মানব পাচার প্রতিরোধ সভা অনুষ্ঠিত

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৩ জানুয়ারি, ২০২৬
  • ৪৯ বার পঠিত

সৈয়দ আবুল কাসেম দিঘলিয়া প্রতিনিধি।।

মঙ্গলবার সকাল ১১টায় দিঘলিয়া উপজেলার সেনহাটী ইউনিয়ন মিলনায়তনে ইউনিয়ন মানব পাচার প্রতিরোধ কমিটির দ্বি-মাসিক সভা অত্র ইউপি চেয়ারম্যান জিয়া গাজীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।‎‎উইনরক ইন্টারন্যাশনালের বাস্তবায়নে এবং আশ্বাস প্রকল্পের আওতায় রূপান্তর এই সভা আয়োজন করে।

সভার শুরুতেই গত সভার রেজুলেশন পাঠ ও সভার মূল বিষয়বস্তু সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন অত্র ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা তানভীন আক্তার ডলি, সভায় স্বাগত বক্তৃতা করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নবনীতা দত্ত ।

‎সভায় মানব পাচার প্রতিরোধে সচেতনতা সৃষ্টির লক্ষে ইউনিয়নের বরাদ্দকৃত খাত থেকে মাইকিং, ওয়ার্ড সভা, উঠান বৈঠক, দিবস উৎযাপন, সারভাইভারদের সুরক্ষা ও সেবা প্রাপ্তিতে সহায়তাসহ মানব পাচারের বর্তমান প্রবনতা, ধরন বা কৌশলের উপর ভিত্তি করে কমিউনিটির সচেতনতা বৃদ্ধি এবং এ্যাডভোকেসির ক্ষেত্রগুলো চিহ্নিত করে দ্বিমাসিক কর্মপরিকল্পনা তৈরী করা হয়।

‎আলোচনা সভায় অংশ নেন ইউপি সদস্য এস এম আছাদুজ্জার জামান, মো: আকবর সরদার, মো: আমীর হোসেন, ঝর্ণা খাতুন, পলি আক্তার, আশরাফ, সাইফুল্লা, উপ কৃষি কর্মকর্তা সাগর সরকার, উপজেলা প্রেস ক্লাবের উপদেষ্ঠা ডা. সৈয়দ আবুল কাশেম, দপ্তর সম্পাদক বেনজীর আহমেদ মুকুল, স্বাস্থ্য সহকারী সেলিলা অক্তার, শিক্ষক নাছিমা খাতুন, ইমাম মাওলানা মো: আলমগীর, আশ্বাস প্রকল্পের প্রোগাম অফিসার মো: মোশারেফ আলী সোহেল, কমিউনিটি ফ্যাসিলিটেটর নাজমুন হাছিন রিপা প্রমুখ।

সভায় বক্তারা মানব পাচার রোধে প্রবাস যেতে করনিয় বিষয়ে সচেতনা মূলক বক্তব্য প্রদান করেন।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park