1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:০২ অপরাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে

কুয়েটের প্রধান প্রকৌশল এ.বি.এম মামুনুর রশিদ (পিইঞ্জ)এর অবসরজনিত বিদায় সংবর্ধনা প্রদান

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ১২ জানুয়ারি, ২০২৬
  • ৫৩ বার পঠিত

মোঃ মামুন মোল্লা খুলনা। 

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলী ইঞ্জিনিয়ার এ.বি.এম মামুনুর রশিদ (পিইঞ্জ) এর অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত। আগামী ১৪ জানুয়ারি দীর্ঘ কর্মজীবন শেষে অবসর জীবনে পদার্পন উপলক্ষ্যে ১২ জানুয়ারি দুপুর পৌনে ২টায় বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল গেস্ট হাউস মাল্টিপারপাস হলরুমে এ আয়োজন করেন প্রধান প্রকৌশলী দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
বিশ্ববিদ্যালয়ের তত্বাবধায়ক প্রকৌশলী ইঞ্জিনিয়ার জি এম মাফুজুর রহমানের সভাপতিত্বে এবং নির্বাহী প্রকৌশলী (ইউনিট ইনচার্জ) শেখ আবু হায়াতের সঞ্চালনায় বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে স্মৃতিচারন করেন বিশ্ববিদ্যালয়ের প্রকল্প পরিচালক প্রকৌশলী ড. মোঃ জুলফিকার হোসেন জুয়েল, বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার অফিসার এ্যাসোসিয়েশনের সভাপতি মোঃ মইনুল হক, নির্বাহী প্রকৌশলী (ইউনিট ইনচার্জ) মোঃ আসলাম পারভেজ, নির্বাহী প্রকৌশলী(ইউনিট ইনচার্জ) হুসাইন মোঃ এরশাদ, অফিসার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক নির্বাহী প্রকৌশলী গোলাম কিবরিয়া, নির্বাহী প্রকৌশলী মোঃ সাইদুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী রুমেন রায়হান, সহকারী প্রকৌশলী জহিরুজ্জামান, সেকশন অফিসার মোঃ বিল্লাল হোসেন, পরিকল্পনা উন্নয়ন দপ্তরের সহকারী প্রকৌশলী মোঃ ফয়সাল হোসেন, মেনটেনেন্সের ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট মোঃ শফিউদ্দিন, ইনস্ট্রুমেন্ট শাখার মোঃ জুবায়ের হোসেন, সিনিয়র অফিস সহকারী মোঃ বুলবুল আহম্মেদ লালন, মোঃ রেজাউল করিমসহ দপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, কর্মচারীবৃন্দ।
উল্লেখ প্রকৌশলী এ. বি. এম. মামুনুর রশিদ, পিইঞ্জ, একজন দক্ষ, অভিজ্ঞ ও সুপ্রতিষ্ঠিত প্রকৌশলী হিসেবে দীর্ঘদিন ধরে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) সুনামের সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন। তিনি খুলনা ইঞ্জিনিয়ারিং কলেজের ১৯৮৪ ব্যাচের কৃতী ছাত্র ছিলেন। ১৯৮৯ সালে তিনি সিভিল ইঞ্জিনিয়ারিং বিষয়ে বিএসসি (ইঞ্জিনিয়ারিং) ডিগ্রি অর্জন করেন এবং পরবর্তীতে ২০০৫ সালে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) থেকে মাস্টার্স অব ইঞ্জিনিয়ারিং (এম.ই.) ডিগ্রি লাভ করেন। এছাড়াও তিনি বাংলাদেশ প্রফেশনাল ইঞ্জিনিয়ার রেজিস্ট্রেশন বোর্ড (ইচঊজই) হতে প্রফেশনাল ইঞ্জিনিয়ার (পিইঞ্জ.) হিসেবে নিবন্ধন লাভ করেন। তার কর্মজীবনের সূচনা হয় ১৯৯০ সালের ১৬ ফেব্রুয়ারি, সহকারী ইন্সটিটিউট প্রকৌশলী হিসেবে। কর্মদক্ষতা ও পেশাগত যোগ্যতার স্বীকৃতিস্বরূপ তিনি ১৯/০৫/২০০২ তারিখে নির্বাহী প্রকৌশলী পদে পদোন্নতি লাভকরেন। পরবর্তীতে ১৫/০৪/২০০৭ তারিখ থেকে তত্ত্বাবধায়ক প্রকৌশলী হিসেবে দায়িত্ব পালন করেন এবং সর্বশেষ ০১/০৩/২০১০ তারিখ হতে তিনি প্রধান প্রকৌশলী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। প্রায় ৩৫ বছর ১১ মাসের দীর্ঘ কর্মজীবনে তিনি অত্র প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়ন, পরিকল্পনা ও রক্ষণাবেক্ষণে গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন। তাঁর সততা, পেশাদারিত্ব ও নেতৃত্বগুণ বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল ব্যবস্থাপনায় বিশেষভাবে প্রশংসিত। আগামী ১৪/০১/২০২৬ ইং তারিখ তাঁর কর্মজীবনের শেষ কার্যদিবস।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park