1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে

ডুমুরিয়ায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ১১ জানুয়ারি, ২০২৬
  • ৫২ বার পঠিত

শেখ মাহতাব হোসেন ডুমুরিয়া খুলনা
খুলনার ডুমুরিয়ায় শীতার্ত ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। রবিবার ১১জানুয়ারী সকাল সাড়ে ১২টায় ডুমুরিয়া‌ সহকারী কমিশনার ভূমি অফিসের‌ সামনে‌‌ এলাকার হতদরিদ্র দুস্থ অসহায় বাস্তহীন মানুষের ‌শীতবস্ত্র বিতরণ করেন।
শীতবস্ত্র বিতরণকালে ডুমুরিয়া এলাকায় বসবাসকারী গৃহহীন পথশিশু ও হতদরিদ্র মানুষদের গায়ে নিজ হাতে কম্বল পরিয়ে দেন। প্রচণ্ড শীতের মধ্যে কম্বল পেয়ে উপকারভোগীরা আনন্দ প্রকাশ করেন। তারা জানান, এই শীতে কম্বলটি তাদের খুব উপকারে আসবে। ডুমুরিয়া উপজেলা সহকারী কমিশনার ভূমি অমিত কুমার বিশ্বাস বলেন, বাংলাদেশ সরকারের বরাদ্দকৃত শীতবস্ত্র যেন প্রকৃত শীতার্ত ও অসহায় মানুষের কাছে পৌঁছায়, সেই লক্ষ্যেই দরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণ করেছি।

তিনি আরো বলেন, চাহিদার তুলনায় সরকারি বরাদ্দের পরিমাণ কিছুটা কম হলেও পর্যায়ক্রমে সকল শীতার্ত মানুষের কাছে শীতবস্ত্র পৌঁছে দেওয়ার চেষ্টা অব্যাহত থাকবে। এসময় উপস্থিত ছিলেন ‌বিএনপি‌‌ নেতা‌ সাবেক উপজেলার ভাইস চেয়ারম্যান গাজী আব্দুল হালিম, ডুমুরিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ মাহতাব হোসেন,‌ ডুমুরিয়া উপজেলা ভূমি অফিসের বড়বাবু মোহাম্মদ নাসিম উদ্দিন, ভূমি অফিসের নাজির কাম কম্পিউটার কিরণমালা সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ বর্গসহ অনেকেই উপস্থিত ছিলেন।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park