1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:১০ অপরাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে

খুলনায় ওএমএস চাল-আটা কিনতে ঠান্ডা উপেক্ষা করেও কাক ডাকা সকালে হতদরিদ্রদের লম্বা লাইন

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ১০ জানুয়ারি, ২০২৬
  • ৫১ বার পঠিত

মহিদুল ইসলাম (শাহীন) খুলনা থেকে,

খুলনা জেলার খাদ্য দপ্তরের সঠিক তদারকির কারণে খুলনা মহানগরীর ৩১টা ওয়ার্ডে চাল-আটা নেয্য মুল্যে বিক্রি চলছে। তারমধ্যে ২৭ টি ওয়ার্ডে ডিলারের মাধ্যমে এবং ৪ টা ওয়ার্ডে নিজস্ব ব্যবস্হাপনায় বিক্রি চলমান রয়েছে। প্রতিদিন ১ টা ওয়ার্ডে ১ টন চাল এবং ১ টন আটা বরাদ্দ রয়েছে। সেক্ষেত্রে প্রতি ওয়ার্ডে ২ শ জন পুরুষ মহিলা ৫ কেজি আটা এবং ৫ কেজি চাল ক্রয় করতে পারবে।

তবে কাক ডাকা সকালে ওয়ার্ডে ওয়ার্ডে ঘুরে দেখা যায়
প্রচন্ড শীত উপেক্ষা করেও নারী পুরুষে অনেক লম্বা লম্বা লাইন। মোটা মোটা কাপড় পরে চোখ মুখ বেধে লাইনে দাঁড়িয়ে আছে। আগে আগে না আসলে চাল আটা পাওয়া যায় না। তারা জানান,প্রতি ওয়ার্ডের ডিলার পয়েন্টে ৩/৪ শ মানুষ উপস্থিত হয়। সেক্ষেত্রে সবাইকে মাল দেওয়ার জন্য তারা কম বেশী করে ম্যানেজ করার জন্য অনেক সময় মাল ৩/৪ কেজি দিয়ে থাকে ।সুফল ভোগী বাসুদেব রায় (৬৪),আঃ কাদের (৬৭), মেঝ বিবি (৬০) ও অমল মন্ডল (৫৮) বলেন,আমরা কম দামে চাল আটা পেয়ে অনেক খুশি।খুলনা সিএসডি থেকে আশা চাউলের গুনগত মান এবং খেতে কেমন,এ সম্পর্কে তাদের কাছে জানতে চাইলে তারা বলেন,চাউল বেশ ভালো এবং ভাত বেশ সুস্বাদু। তারা আরও জানান,ডিলার বা তার লোকজন যে সকল পুরুষ মহিলা বৃদ্ধ তাদের ব্যাগটা নিয়ে চাল আটা দিয়ে তাদের বাসায় যাওয়ার ব্যবস্হা করেন।গত সপ্তাহে যে সকল ডিলার পয়েন্টে গিয়ে লম্বা লম্বা লাইনে দাঁড়িয়ে চাল আটা কিনতে দেখাগেছে,সেগুলো ডিলার হচ্ছে ২নং ওয়ার্ডে আরমান শিকদার সেন্টু, ৩নং ওয়ার্ডে শেখ রওশন মুস্তাফিজ,৪ নং ওয়ার্ডে গোলাম সামদানী,৫ নং ওয়ার্ডে মোঃ খবির উদ্দিন, ৬নং ওয়ার্ডে মনোয়ারা বেগম (সাবু),৮ নং ওয়ার্ডে সেলিম রেজা ( ফয়সাল),১৩ নং ওয়ার্ডে শহিদুল ইসলাম,১৪ নং ওয়ার্ডে সেলিম আহম্মেদ,১৬ নং ওয়ার্ডে মোঃ হাসান।২০ নং ওয়ার্ডে আঃ ছালাম ঢালী (মিন্টু),২১ নং ওয়ার্ডে বিদ‍্যুৎ রায়,২২নং ওয়ার্ডে খলিদ হোসেন রাজন,২৩ নং ওয়ার্ডে মোঃ গোলাম মোর্শেদ, ২৬ নং ওয়ার্ডে মঞ্জুয়ারা লাভলী,২৮ নং ওয়ার্ডে হাবিবুর রহমান,২৯ নং ওয়ার্ডে মাহবুবুর রহমান লিটু (জামিলা) ৩০ নং ওয়ার্ডে মোঃ স্বপন। এছাড়া নিজেস্ব ব্যবস্হাপনায় ৪ টা পয়েন্টে চাল আটা বিক্রি এবং সুষ্ঠ ভাবে তদারকি করছেন তারা।সার্বিক বিষয় জেলা খাদ্য নিয়ন্ত্রক মোহাম্মদ তানভীর হোসেন বলেন,আমার মনিটরিং কর্মকর্তা এবং প্রতিটা ওয়ার্ডে একজন করে তদারকি কর্মকর্তা রয়েছে। তারা প্রতিদিন দুই টন চাল আটা বুঝে নিয়ে মাল বিতরণ শেষ না হওয়া পর্যন্ত পয়েন্টে থাকবে। তাছাড়া আমিও পয়েন্টে পয়েন্টে খোঁজখবর নিয়ে থাকি, যেনে কোনো রকম দুর্নিতী না হয়। তাছাড়া পয়েন্টে মাল পৌছানোর পর ভিডিও কলে মালের বিবরণসহ দেখে তারপর চাল আটা বন্টন করার নির্দেশ দেওয়া হয়। যত সময় পর্যন্ত মাল শেষ না হবে ততক্ষণ তদারকি কর্মকর্তা উপস্থিত থাকবে।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park