1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:০৯ অপরাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে

বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় দিঘলিয়ায় দোয়া ও আলোচনা সভা

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ১০ জানুয়ারি, ২০২৬
  • ৯৪ বার পঠিত

আবিদ আজাদ দিঘলিয়া প্রতিনিধি:
দিঘলিয়ার বারাকপুরে বাংলাদেশের সাবেক তিন বারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১০ জানুয়ারি) বিকাল ৪টায় বারাকপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে ইউনিয়ন পরিষদ হলরুমে মোল্লা শফিউদ্দিন শাফির সভাপতিত্বে দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা বিএনপির সদস্য শরিফ ইকবাল হোসেন। উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক গাজী জাকির হোসেন, শরীফ মোজাম্মেল হোসেন, গাজী হিমেল, গোলাম শেখ, জাকির শেখ, আলম চৌধুরীসহ ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ সাধারণ মানুষ।
স্মরণ সভায় বক্তারা বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন ও দেশের প্রতি তাঁর অবদানের কথা শ্রদ্ধার সাথে স্মরণ করে দোয়া করেন। এছাড়া সভায় আগামী ২২ জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া নির্বাচনী প্রচার-প্রচারণা সফল করার লক্ষে নেতা কর্মীদের গুরুত্বপূর্ণ সাংগঠনিক দিকনির্দেশনা প্রদান করা হয়।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park