1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে

পাইকগাছার চাঁদখালীতে সরকারি ওয়াবদা, খাস জমি, কবর,‌ শ্মশান সবই পুড়ছে ইট ভাটার আগুনে। পরিবেশ অধিদপ্তর পরেছে কাঠের চশমা

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ১০ জানুয়ারি, ২০২৬
  • ১৬৮ বার পঠিত

শেখ মাহতাব হোসেন পাইগাছা থেকে ফিরে
খুলনা জেলার পাইকগাছা উপজেলার ৯নং চাঁদখালী ইউনিয়ন আজ পরিবেশ ধ্বংসের এক ভয়াবহ উদাহরণ।একদিকে অবৈধ ইটভাটা অন্যদিকে অবৈধ কাঠ কয়লার চুল্লি। সরকারি ওয়াবদা রাস্তা ও খাস জমির মাটি কেটে নেওয়া হচ্ছে ইট ভাটায় এবং শতশত গাছ পুড়িয়ে তৈরি করা হচ্ছে কাঠ কয়লা‌। দুইয়ের সম্মিলিত প্রভাবে এলাকাটি আজ পরিণত হয়েছে এক নীরব পরিবেশ বিপর্যয়ের কেন্দ্রে।স্থানীয় প্রভাবশালী ব্যক্তিদের প্রত্যক্ষ বা পরোক্ষ মদদে কিছু অসাধু মাটি ব্যবসায়ী দীর্ঘদিন ধরে সরকারি ওয়াবদা রাস্তা ও শত শত বিঘা খাস জমির মাটি কেটে ইটভাটায় বিক্রি করছে। এর ফলে কিলোমিটারের পর কিলোমিটার ওয়াবদা ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেক স্থানে বাঁধ ভেঙে লোকালয়ে নদীর পানি ঢুকে পড়ছে। বর্ষা মৌসুমে হাজার হাজার পরিবার বসতভিটা ও ফসল হারানোর আশঙ্কায় চরম আতঙ্কে রয়েছে।অনুসন্ধান বলছে পাইকগাছা উপজেলায় প্রায় ১৩টি ইটভাটা রয়েছে। এর মধ্যে ১০টি রয়েছে চাঁদখালী ইউনিয়নে।অনুসন্ধানে উঠে এসেছে—একটিও ভাটার পরিবেশ অধিদপ্তরের বৈধ ছাড়পত্র নেই। ভাটাগুলোর মধ্যে দূরত্ব অনেক ক্ষেত্রে ৫০০ হাতেরও কম, যেখানে আইন অনুযায়ী ন্যূনতম ১ কিলোমিটার বাধ্যতামূলক। ফলে সবগুলো ভাটাই কার্যত অবৈধভাবে পরিচালিত হচ্ছে। এবিষয়ে পরিবেশ অধিদপ্তরের কোন কার্যকারী ভূমিকা নেই।ইটভাটার পাশাপাশি এলাকাজুড়ে গড়ে উঠেছে অবৈধ কাঠ কয়লার চুল্লি। কাঠের চুল্লি গুলো বৃক্ষ উজাড়ের নীরব ঘাতকে পরিণত হয়েছে। এই চুল্লিগুলোতে জ্বালানি হিসেবে ব্যবহার করা হচ্ছে—দেশিয় প্রজাতির গাছ, রাস্তার পাশের গাছ ,বাগান ও বসতভিটার বৃক্ষ।প্রতিদিন হাজার হাজার গাছ কেটে কয়লা বানানোর ফলে প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য মারাত্মকভাবে নষ্ট হচ্ছে। বৃক্ষ নিধনের এই উৎসবে যেন কোনো নিয়ন্ত্রণই নেই।কাঠ কয়লার চুল্লি থেকে নির্গত ঘন কালো ধোঁয়া আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ছে। এতে দেখা দিচ্ছে—শ্বাসকষ্ট,হাঁপানি,চোখ জ্বালা,চর্মরোগ।শিশু ও বৃদ্ধদের দীর্ঘমেয়াদি শারীরিক জটিলতা।স্থানীয়রা বলছেন, ধোঁয়ার কারণে দিনের পর দিন ঘরে থাকা দুষ্কর হয়ে পড়েছে। এটি একটি নীরব জনস্বাস্থ্য সংকট।এই অবৈধ ইটভাটা গুলি সরাসরি লঙ্ঘন করছে-১.ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন,২০১৩ (সংশোধিত ২০১৯)। পরিবেশ ছাড়পত্র ছাড়া ভাটা চালানো দণ্ডনীয় অপরাধ। কাঠ পোড়ানো সম্পূর্ণ নিষিদ্ধ।২.বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, (১৯৯৫)। বায়ু দূষণ ও জনস্বাস্থ্যের ক্ষতির জন্য জরিমানা ও কারাদণ্ডের বিধান।৩.বন আইন, ১৯২৭ (সংশোধিত)।অনুমতি ছাড়া গাছ কাটা ও কাঠ পোড়ানো ফৌজদারি অপরাধ।৪.সরকারি সম্পত্তি ও ভূমি ব্যবস্থাপনা আইন।5.খাস জমি ও ওয়াবদা কাটাকে গুরুতর অপরাধ হিসেবে গণ্য করা হয়েছে।আইন অনুযায়ী এসব অপরাধে ভাটা বন্ধ, চুল্লি উচ্ছেদ, মোটা অঙ্কের জরিমানা ও জেল—সবকিছুরই বিধান আছে।এসব অবৈধ ইট ভাটা ও কাঠ কয়লার পাশেই রয়েছে একাধিক শিক্ষা প্রতিষ্ঠান। যথাক্রমে চাঁদখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়, চাঁদখালী বহুমুখী হাই স্কুল, চাঁদখালী কলেজ, জামিয়া ইসলামিয়া শামসুল উলুম মাদ্রাসা, খাদিজাতুল কুবরা মহিলা মাদ্রাসা।সবচেয়ে ভয়াবহ প্রশ্ন হলো—এই অবৈধ কর্মকাণ্ড পরিবেশ অধিদপ্তর, বনবিভাগ, পানি উন্নয়ন বোর্ড ও প্রশাসনের চোখের সামনেই চললেও কেন কোনো কার্যকর ব্যবস্থা নেই?তবে কি প্রভাবশালীদের কাছে আইন জিম্মি?এলাকাবাসীর অভিযোগ, ভয়ে কেউ মুখ খুলতে সাহস পাচ্ছে না। নীরবে সহ্য করছে পরিবেশ ধ্বংস ও স্বাস্থ্যঝুঁকি। চাঁদখালীর সাধারণ মানুষের অসহায় চোখে আজ একটাই প্রশ্ন- এই অবৈধ ইটভাটা ও কাঠের চুল্লি থেকে তারা কবে মুক্তি পাবে?

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park