1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মরণে তেলিগাতী প্রিমিয়ার লীগ ক্রিকেটের (সিজন-৩) মেগা ফাইনাল অনুষ্ঠিত

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ৯ জানুয়ারি, ২০২৬
  • ৫৭ বার পঠিত

মোঃ মামুন মোল্লা খুলনা

তেলিগাতী পূরবী সংঘ কর্তৃক আয়োজিত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মরণে তেলিগাতী প্রিমিয়ার লীগ ক্রিকেটের (সিজন-৩) এর মেগা ফাইনাল ও সিজন-৪ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। ৯ জানুয়ারি শুক্রবার বেলা সাড়ে ৩টায় তেলিগাতী মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা ৩ আসনে ধানের শীষের প্রার্থী ও বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটি ছাত্র বিষয়ক সম্পাদক আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল।
অনুষ্ঠানে উদ্বোধক অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর বিএনপি’র সাবেক সহ-সভাপতি ও ফুলবাড়ীগেট বাজার বণিক সমিতি সভাপতি মীর কায়ছেদ আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খানজাহান আলী থানা বিএনপির সভাপতি কাজী মিজানুর রহমান, সাধারণ সম্পাদক আবুসাঈদ হাওলাদার আব্বাস, সংগঠনিক সম্পাদক মোল্লা সোহাগ হোসেন, যোগীপোল ইউনিয়ন বিএনপি সভাপতি শেখ আলমগীর হোসেন,খুলনা মহানগর যুবদল আহবায়ক আব্দুল আজীজ সুমন, সদস্য সচিব রবিউল ইসলাম (রুবেল)।
তেলিগাতী পূরবী সংঘের সভাপতি শেখ রবিউল ইসলামের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানা বিএনপি নেতা আব্দুল হাই রুমি সিকদার, যোগিপোল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মীর শওকত হোসেন হিট্টু, মহিলা মেম্বার মাহফুজা বেগম, সাবেক মেম্বার সাবিনা ইয়াসমিন, বিএনপি নেতা উজ্জলসহ তেলিগাতী পূরবী সংঘের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
তেলিগাতী পূরবী সংঘ কর্তৃক আয়োজিত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মরণে তেলিগাতী প্রিমিয়ার লীগ (সিজন-৩) মেগা ফাইনালে সরদার ট্রেডার্স এবং রোদেলা টাইটান্স অংশগ্রহণ করেন। তেলিগাতী প্রিমিয়ার লীগ (সিজন-৩) এর চ্যাম্পিয়ন দলকে চ্যাম্পিয়ন ট্রফি এবং ১৮ হাজার টাকা প্রাইজমানি এবং
রানার্সআপ দল কে রানার্সআপ ট্রফি এবং ১০ হাজার টাকার প্রাইজমানি প্রদান করা হয়।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park