1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে

খানজাহান আলী থানা বিএনপির ফ্রি বিশেষায়িত মেডিকেল ক্যাম্প পরিদর্শনেকালে বকুল প্রান্তিক জনগোষ্ঠীর সুবিধাবঞ্চিত মানুষের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে এবং স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে এ ধরনের আয়োজন বিশেষ ভূমিকা রাখে

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ৯ জানুয়ারি, ২০২৬
  • ৭৫ বার পঠিত

মোঃ মামুন মোল্লা খুলনা

খুলনা ৩ আসনে ধানের শীষের প্রার্থী ও কেন্দ্রীয় বিএনপি’র ছাত্র বিষয়ক সম্পাদক আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল বলেছেন” দেশের প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে এ ধরনের আয়োজন বিশেষ ভূমিকা রাখে। তিনি বলেন প্রত্যন্ত ও সুবিধাবঞ্চিত অঞ্চলে বিনামূল্যে স্বাস্থ্যসেবা, ওষুধ এবং বিশেষজ্ঞ পরামর্শ প্রদানের লক্ষ্যে এই ক্যাম্প আয়োজন করা যা সাধারণ মানুষের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বাড়াতে ও প্রাথমিক চিকিৎসা নিশ্চিত করতে বড় ভূমিকা রাখবে। তিনি প্রতিটি চিকিৎসা বুথ ঘুরে দেখেন, সেবাগ্রহণকারীদের সাথে কথা বলেন এবং অত্যন্ত আন্তরিকভাবে তাদের স্বাস্থ্যের খোঁজ-খবর নেন। মেডিকেল ক্যাম্প পরিদর্শন করে তিনি সন্তোষ প্রকাশ করে বলেন এটা যেন একটা মিনি হসপিটালে স্বাস্থ্যসেবা দেওয়া হচ্ছে। যেখানে বিনামূল্যে বিশেষজ্ঞ পরামর্শ (যেমন মেডিসিন, গাইনি, শিশু, কার্ডিওলজি), ওষুধ বিতরণ, ডায়াবেটিস পরীক্ষা, ইসিজি এবং ফিজিওথেরাপির মতো গুরুত্বপূর্ণ স্বাস্থ্য সেবা দেয়া হচ্ছে। ”
তিনি ৯ জানুয়ারি শুক্রবার বেলা সাড়ে ১১ টায় খানজাহান আলী থানাধিন খানাবাড়ি গার্লস হাই স্কুলে ফ্রি বিশেষায়িত মেডিকেল ক্যাম্প পরিদর্শনেকালে এ কথা বলেন। বিদ্যালয়ে ফ্রি বিশেষজ্ঞ মেডিকেল ক্যাম্প পরিদর্শনে আসলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এ রহিম আলহাজ্ব রকিবুল ইসলাম বকুলকে স্বাগত জানান।
এ সময় তার সাথে মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ সাদী, সাবেক যুগ্ম আহবায়ক মোঃ চৌধুরী শফিকুল হোসেন, খানজাহান আলী থানার বিএনপির সভাপতি কাজী মিজানুর রহমান, সাধারণ সম্পাদক আবু সাঈদ হাওলাদার আব্বাস, যোগীফল ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক শওকত হোসেন হিট্টু, সাংগঠনিক সম্পাদক ও ইউপি সদস্য মামুন শেখ, কেসিসি ২ নং ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক, থানা শ্রমিক দলের সভাপতি কাজী শহিদুল ইসলাম, স্থানীয় বিএনপি নেতা হেলাল শরীফ, মিজানুর রহমান, যুবদল নেতা শহিদুল ইসলাম সোহেল, আল আমিন হাওলাদার, থানা ছাত্রদলের বিপ্লব, সিয়াম, হাবু, বিএনপি নেতা মশিউর রহমান স্বপন, থানা ওলামা দলনেতা জাহিদুল ইসলাম সহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ও বিদ্যালয়ের শিক্ষক, কর্মচারী ও সেবাগ্রহীতারা উপস্থিত ছিলেন।
এর আগে আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল যোগিপোল ইউনিয়নের ৩ নং ওয়ার্ড, কেসিসি ১ নং ওয়ার্ডের খানাবাড়ী এলাকায় গণসংযোগ করে দলীয় নেতা কর্মীদের খোঁজখবর নেন।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park