1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে

ডুমুরিয়ায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন, ১০ লাখ টাকার মালামাল পুড়ে ছাই।

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ৯ জানুয়ারি, ২০২৬
  • ৭৯ বার পঠিত

শেখ মাহতাব হোসেন ডুমুরিয়া খুলনা।
ডুমুরিয়ায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকান্ডে বসতঘরসহ দুটি ঘর পুড়ে ভষ্মিভূত হয়েছে। এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দিবাগত রাতে ডুমুরিয়া উপজেলার আংগারদহা গ্রামের বাসিন্দা গপিনাথ কুন্ডুর বাড়িতে। খবর পেয়ে এলাকাবাসি সহ বিভিন্ন দলের নেতা কর্মিরা তাৎক্ষনিকভাবে ঘটনাস্থল পৌছান এবং আর্থিক সহযোগিতা করেন। ভূক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে উপজেলার আংগারদহা গ্রামের জনৈক গপিনাথ কুন্ডুর দুই ছেলের বসতঘর থেকে বৈদ্যুতিক লাইনে আকষ্মিকভাবে শর্ট সার্কিট হয়ে কৃষ্ণ কুন্ডুর টিনের ছাউনি পাকা ঘর এবং রাজু কুন্ডুর টিনের বেড়া, টিনের ছাউনি বসত ঘরে আগুন ধরে যায়। স্থানীয়রা ডুমুরিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স টীমকে খবর দিলে তারা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই ঘর দুটি পুড়ে ভষ্মিভূত হয়ে যায়। এতে ঘরে থাকা প্রায় ১০ লাখ টাকার অলংকার সহ অনান্য মালামাল পুড়ে ছাই হয়ে যায়। এই দুঃসংবাদ শুনে

জাতীয়তাবাদী বিএনপির ডুমুরিয়া উপজেলার সাবেক আহবায়ক মোশাররফ হোসেন মফিজ। ৪ নং খর্নিয়া ইউনিয়ের ভারপ্রাপ্ত সভাপতি সরদার আবুল হোসেন, বিএনপি নেতা ও ৩ নং ইউপি সদস্য মোল্লা আবুল কাশেম, বিএনপি নেতা শেখ শাহিনুর রহমান শাহিন, ইউপি সদস্য শেখ রবিউল ইসলাম, রায়হান খান, জামায়াত নেতা মোল্লা ইনামুল হোসেন,ওয়াহিদুল খান সহ অনেক নেতা কর্মিরা অগ্নিকান্ডের খবর শুনে ঘটনাস্হল পরিদর্শনে যান। এবং ক্ষতিগ্রস্থ দুই পরিবারকে আর্থিকসহ সকল প্রকার সহযোগিতার আশ্বাস দেন। ঘটনাটি খুবই মর্মান্তিক এবং হৃদয় বিদারক উল্লেখ করে সকলকে বিদ্যুৎ লাইনের বিষয়ে সাবধান ও সতর্ক থাকার জন্য অনুরোধ জানান।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park