1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:১৬ অপরাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে

নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটিতে বেগম খালেদা জিয়া’র রুহের মাগফিরাত কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৮ জানুয়ারি, ২০২৬
  • ৫২ বার পঠিত

নিজস্ব প্রতিনিধিঃ

খুলনা, ০৭ জানুয়ারি, ২০২৬: সাবেক প্রধানমন্ত্রী, আপোষহীন দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়া’র রুহের মাগফিরাত কামনায় কুরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটিতে। বুধবার (৭ জানুয়ারি) দুপুর সাড়ে ১২ টায় নগরীর সোনাডাঙ্গা মোড়স্থ ইউনিভার্সিটির প্রশাসনিক ভবনে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। উক্ত দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজ’র চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান। দোয়া মাহফিলে দোয়া পরিচালনা করেন খুলনার দারুল কুরআন সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার হেফজ বিভাগের প্রধান শিক্ষক হাফেজ মো: আবু মুসা তালুকদার। এ সময় তিনি সাবেক প্রধানমন্ত্রী, আপোষহীন দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়া’র রুহের মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করেন। দোয়া মাহফিলে আরো উপস্থিত ছিলেন ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজ’র সদস্য সৈয়দ হাফিজুর রহমান, ভারপ্রাপ্ত ভাইস-চ্যান্সেলর প্রফেসর কানাই লাল সরকার, বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডীন ড. মো: ইমজামাম-উল-হোসেন, ফ্যাকাল্টি অব লিবারেল আর্টস এন্ড হিউম্যান সায়েন্স অনুষদের ডীন শেখ মাহরুফুর রহমান, রেজিস্ট্রার ড. শেখ শফিকুর রহমান, প্রক্টর শাকিল আহমেদ, বিভাগীয় প্রধানগণ, সহকারী প্রক্টরবৃন্দ, দপ্তর প্রধানগণ, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। এর আগে নগরীর সোনাডাঙ্গা মোড়স্থ নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির প্রশাসনিক ভবন ও তেঁতুলতলা মোড়স্থ ভবন-২ এ মরহুমা বেগম খালেদা জিয়া’র রুহের মাগফিরাত কামনার উদ্দেশ্যে মাদ্রাসার শিক্ষার্থীদের দিয়ে কোরআন খতম করানো হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park