1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে

দিনাজপুর জেলা পুলিশের বিশেষ অভিযানে প্রতারক চক্রে দুই সদস্যকে গ্রেফতার করে।

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৬ জানুয়ারি, ২০২৬
  • ৪৮ বার পঠিত

মোঃ আশরাফুল ইসলাম স্টাফ রিপোর্টার

দিনাজপুর জেলা গোয়েন্দা শাখার একটি বিশেষ টিম ময়মনসিংহ জেলা ঈশ্বরদী থানার বিশেষ অভিযান পরিচালনা করে ডিজিটাল প্রতারক চক্রের দুইজনকে গ্রেফতার করে এবং তাদের নিকটে থাকা প্রতারণা কাজে ব্যবহৃত মোবাইল ও সিম সহ নগদ অর্থ জব্দ করেন।

আজ ৬ জানুয়ারি (মঙ্গলবার) সকাল সাড়ে ১১টায় গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে সংবাদ সম্মেলন করেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) আনোয়ার হোসেন।
উক্ত সংবাদ সম্মেলনে তিনি বলেন
গত ১ জানুয়ারি দিনাজপুর জেলার বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনীতিবিদ মোঃ হাফিজ উদ্দিন এর ব্যক্তিগত মোবাইল নাম্বারে (হোয়াটসঅ্যাপ) দিনাজপুর জেলার বর্তমান পুলিশ সুপার এর পোশাক পরিহিত ছবি সম্মিলিত whatsapp নাম্বার থেকে কল দিয়ে পুলিশের বিভিন্ন কাজের জন্য এক লক্ষ টাকা বিকাশে দুটি নাম্বারে প্রেরণ করতে বলেন ।
তিনি প্রাথমিকভাবে বিশ্বাস করেন এবং ওই বিকাশ নাম্বারে ৫০ হাজার টাকা করে দুইবারে মোট ১ লক্ষ টাকা সেন্ড মানি করেন, উক্ত নাম্বার হতে আবারও টাকা দাবি করলে তিনি সন্দেহ করে দিনাজপুর জেলা পুলিশকে অবহাহত করেন । এরপর একইদিন দিনাজপুর জেলার বিশিষ্ট রাজনীতিবিদ জনাব আখতারুজ্জামান মিয়া ব্যক্তিগত মোবাইল নাম্বারে ঠিক একইভাবে হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে দিনাজপুর জেলা পুলিশ সুপারের ছবি সম্মিলিত নাম্বার থেকে একাধিকবার নির্বাচনী সংশ্লিষ্ট বিষয়ে বিভিন্ন কথা বলে এবং সেই সাথে আগামী সংসদ নির্বাচন উপলক্ষে চিরিরবন্দর থানা এলাকা দুটি স্টিল নির্মিত পুলিশের বুথ স্থাপন করতে হবে বলে উক্ত বুথ নির্মাণের জন্য দুই লক্ষ টাকা ডোনেট করেন এবং আগামী নির্বাচন উপলক্ষে পুলিশকে সার্বিক সহযোগিতার হাত বাড়াবেন। তিনিও প্রাথমিকভাবে বিশ্বাস করে ওই নাম্বারে ৫০ হাজার টাকা করে দুইবার মোট ১ লক্ষ টাকা সেন্ড মানি করে পরবর্তীতে আবার বাকি টাকা পাঠানোর জন্য হোয়াটসঅ্যাপে বারবার কল দিলে তিনি সন্দেহ করেন এবং পুলিশকে অবগত করেন ।
অজ্ঞাতনামা ব্যক্তি উদ্যতন পুলিশ কর্মকর্তা দিনাজপুর জেলা পুলিশ এসপি পরিচয় দিয়ে প্রতারনার মাধ্যমে টাকা হাতিয়ে নেওয়া ঘটনার ভুক্তভোগীর পক্ষে ৫ নং আব্দুল্লাহপুর ইউনিয়ন ৩নং ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক ইমরান হোসেন গত ৫-১-২০২৬ তারিখে থানায় অজ্ঞাতনামা প্রতারক চক্রের বিরুদ্ধে এজাহার দায়ের করেন। পরে মামলাটির তদন্তভার জেলা গোয়েন্দা শাখা দিনাজপুরের নিকট দেওয়া হয়। তথ্য প্রযুক্তি সহায়তায় মামলার ঘটনার রহস্য উদঘাটন করে ঘটনার সঙ্গে জড়িত প্রাকৃত ব্যক্তিদের গ্রেপ্তার করতে সক্ষম হয় জেলা গোয়েন্দা শাখা বিশেষ টীম । ময়মনসিংহ জেলা ঈশ্বরদী থানা এলাকায় অভিযান পরিচালনা করে উক্ত মামলার ঘটনার সাথে জড়িত দুইজন প্রতারক ১/মোঃ জুনায়েদ খন্দকার (২৪) এবং অপর ব্যক্তি ২/মোঃ হিমেল (২৩) কে গ্রেফতার করা হয় এবং প্রতারণার কাজে ব্যবহৃত তিনটি মোবাইল পাঁচটি সিম সহ নগদ এক লক্ষ ৪৮ হাজার ১৩৫ টাকা জব্দ করা হয়।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park