1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে

দিনাজপুরে চেম্বার অফ কমার্সের উদ্যোগে অসহায় ও দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৬ জানুয়ারি, ২০২৬
  • ৪৫ বার পঠিত

মোঃ আশরাফুল ইসলাম স্টাফ রিপোর্টার

প্রচন্ড শীত ও হিমেল বাতাসে কাতর হয়ে পড়েছে দিনাজপুরের শীতার্ত মানুষ। শীতার্ত অসহায়,গরিব ও দুঃস্থদের শীত নিবারনে শীত বস্ত্র নিয়ে এগিয়ে এসেছে প্রিয় দিনাজপুর সমাজ কল্যাণ সংস্থা।
৫ জানুয়ারী (সোমবার) দিনাজপুর পৌরসভা ১২ টি ওয়ার্ডে শীতবস্ত্র(কম্বল) বিতরণ কার্যকমের উদ্বোধন করা হয়েছে। শীত বস্ত্র বিতরণের উদ্বোধন করেন,সংগঠনের প্রধান উপদেষ্টা ও দিনাজপুর চেম্বার অব কমার্সের পরিচালক মোস্তফা কামাল মিলন।
উদ্বোধনী অনুষ্ঠানে মোস্তফা কামাল মিলন বলেন, প্রচন্ড শীতে মানুষ হয়ে পড়েছে। খড়কুটো ও কাগজ জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে। শীতার্ত মানুষদের বাঁচাতে ধনশালী অর্থশালীসহ সকল রাজনৈতিক, অরাজনৈতিক, পেশাজীবী সংগঠন সকলকে এগিয়ে আসার আহ্বান জানান। শীতবস্ত্র বিতরণের পূর্বে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রিয় দিনাজপুর সমাজকল্যাণ সংস্থার সভাপতি মো: নাঈম ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রুবেল সঞ্চালনে আরো বক্তব্য রাখেন,দিনাজপুর শহর সমাজ সেবা সংস্থা অফিসের সমাজ সেবা কর্মকর্তা মাইনুল ইসলাম, দিনাজপুর বডি বিল্ডিং ক্লাবের পরিচালক শাহিন পারভেজ, ফ্রেন্ডস জিংগের চেয়ারম্যান আতিকুর রহমান শিমুল, তাথৈ নৃত্যাঙ্গনের চেয়ারম্যান ফৌজিয়া আরফিন, ইউপি চেয়ারম্যান তাজউদ্দিন হোসেন শাহ,অটোরিক্সা শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি নুর ইসলাম, ব্যবসায়ী অলোক কুন্ডু সেন, প্রিয় দিনাজপুর সমাজ কল্যাণ সংস্থার সহ-সভাপতি মোঃ রাশেদ,যুগ্মসাধারণ সম্পাদক মো: আরশাদ রহমান আবির, মহিলা বিষয়ক সম্পাদক সানজিদা আখতার,সাংগঠনিক সম্পাদক ইমরান হোসেন প্রমূখ। আলোচনা সভা শেষে শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park