1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে

নৌবাহিনীর উদ্যোগে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য চালু হতে যাচ্ছে আশার আলো ঢাকা

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ৫ জানুয়ারি, ২০২৬
  • ১৩৫ বার পঠিত

নিউজ ডেস্ক ঃ 

ঢাকা, ০৪ জানুয়ারি ২০২৬ : বাংলাদেশ নৌবাহিনী পরিবার কল্যাণ সংঘের উদ্যোগে আজ রবিবার (০৪-০১-২০২৬) ঢাকার খিলক্ষেতে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য বিশেষায়িত প্রতিষ্ঠান ‘আশার আলো ঢাকা’র নির্মাণ কাজের শুভ উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা জনাব শারমীন এস মুরশিদ প্রধান অতিথি এবং নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান ও প্রেসিডেন্ট বিএনএফডব্লিউএ নাদিয়া সুলতানা বিশেষ অতিথি হিসেবে ঊপস্থিত থেকে আশার আলো ঢাকার নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন। এ সময় অন্যান্যদের মধ্যে সমাজকল্যাণ মন্ত্রণালয়, পরিকল্পনা কমিশন, অর্থ মন্ত্রণালয়, নৌবাহিনী ও বিভিন্ন দাতা প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, ঢাকা নৌ অঞ্চলের সামরিক ও অসামরিক ব্যক্তিবর্গ এবং চেয়ারম্যান বিএন লেডিস ক্লাব ঢাকা, চেয়ারম্যান নৌ পরিবার কল্যাণ সংঘ ঢাকা ও কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

নির্মাণ কাজের শুভ উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য নির্মিতব্য বিশেষায়িত প্রতিষ্ঠান ‘আশার আলো ঢাকা’র পরিচিতি তুলে ধরা হয়। প্রধান অতিথি বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের প্রতি আরও সহানুভূতিশীল এবং এসকল শিশুদের শিক্ষা, চিকিৎসা ও মানসিক বিকাশে আরও যত্নশীল ভূমিকা পালনের আহ্বান জানান। পাশাপাশি স্কুলটির প্রচার, প্রসার, উন্নয়ন ও সফলতায় সরকারের পাশাপাশি সমাজের দায়িত্বশীল সকলের সহযোগিতা ও অংশগ্রহণের আহ্বান জানান।

‘বিশেষ শিক্ষার অধিকার’ এই মূল মন্ত্র নিয়ে নির্মিতব্য ‘আশার আলো ঢাকা’য় অটিজম, সেরিব্রাল পালসি, ডাউন সিনড্রোমসহ বিভিন্ন ক্যাটাগরির বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের শিক্ষা, প্রশিক্ষণ ও সেবা প্রদান করা হবে। প্রতিষ্ঠানটিতে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের উপযোগী শ্রেণিকক্ষ, মাল্টি ডিসিপ্লিনারি থেরাপি জোন, ইনডোর প্লে এরিয়া, হাইড্রোথেরাপি পুল, আউটডোর সেন্সরি গার্ডেন এবং বিশেষ শিশুদের নিরাপদ চলাচলের জন্য র‍্যাম্প ও লিফট সুবিধাসহ এর স্থাপত্যের প্রতিটি রেখায় বিশেষ শিশুদের প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। উল্লেখ্য, বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের শিক্ষা, স্বাস্থ্য ও বিশেষায়িত প্রশিক্ষণ প্রদানে গুরুত্বপূর্ণ অবদান রাখায় ‘আশার আলো চট্টগ্রাম’কে ১৮তম বিশ্ব অটিজম সচেতনতা দিবসে দেশের শ্রেষ্ঠ বিশেষায়িত শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে, যা বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের প্রতি বাংলাদেশের নৌবাহিনীর দায়িত্ববোধের গৌরবোজ্জ্বল স্বীকৃতি।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park