1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:০৮ অপরাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে

রূপসা ঘাটকে চাঁদাবাজ ও টোলমুক্ত ঘোষণা করা হবে. আজিজুল বারী হেলাল.

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ৪ জানুয়ারি, ২০২৬
  • ২৩৪ বার পঠিত

( ক্রাইম রিপোর্টার মোঃ সোহেল রানা)
খুলনা-৪ আসনে বিএনপির প্রার্থী ও দলের তথ্যবিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল বলেছেন, আপনাদের ভোটে যদি আমি জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করার সুযোগ পাই, তাহলে রূপসা ঘাটকে চাঁদাবাজ ও টোলমুক্ত ঘোষণা করা হবে। গরিব মেহনতী মানুষের ঘাম ঝরানো পরিশ্রমের টাকা অন্যের পকেটে যেতে দেওয়া হবে না।৪ জানুয়ারি (রবিবার) সকালে রূপসা উপজেলার নৈহাটি ইউনিয়নের ৬নং ওয়ার্ড (দেবীপুর) বিএনপি আয়োজিত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও তবারক বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।আজিজুল বারী হেলাল আরও বলেন, আমার নির্বাচনী এলাকায় স্বাস্থ্যখাত ও শিক্ষাখাতে ব্যাপক উন্নয়ন করা হবে। রাজনীতিতে প্রায় ৪০ বছরের অভিজ্ঞতায় তিনি যখনই সুযোগ পেয়েছেন, তখনই রূপসা, তেরোখাদা ও দিঘলিয়াসহ খুলনার মানুষের পাশে থাকার চেষ্টা করেছেন।বিএনপি সরকার গঠন করলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অসমাপ্ত কাজ হিসেবে সারা দেশে ২০ হাজার কিলোমিটার খাল খনন কর্মসূচি বাস্তবায়ন করা হবে। পাশাপাশি কৃষকদের সুদমুক্ত ও সহজলভ্য ঋণ প্রদান করে তাদের স্বাবলম্বী করে গড়ে তোলা হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন খুলনা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক খান জুলফিকার আলী জুলু, মোল্লা খায়রুল ইসলাম, জিএম কামরুজ্জামান টুকু, এনামুল হক সজল, জেলা বিএনপির সদস্য শেখ আব্দুর রশিদ, রূপসা উপজেলা বিএনপির আহ্বায়ক মোল্লা সাইফুর রহমান,
জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আতাউর রহমান রুনু, জেলা বিএনপির সদস্য আনিসুর রহমান বিশ্বাস, আরিফুর রহমান আরিফ, মোল্লা রিয়াজুল ইসলাম, জেলা কৃষকদলের সাধারণ সম্পাদক শেখ আবু সাঈদ, রূপসা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক বিকাশ মিত্র।
বিএনপি নেতা আ. সাত্তার মোল্লার সভাপতিত্বে এবং জেলা বিএনপির সাবেক সদস্য জাহিদুল ইসলাম রবির সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রূপসা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রয়েল আজম, রবিউল ইসলাম রবি, জেলা যুবদল নেতা সাগর রহমান, ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক মহিউদ্দিন মিন্টু, খান আনোয়ার হোসেন,সাবেক সদস্য সচিব আজিজুর রহমান, দিদারুল ইসলাম, শাহাবুদ্দিন ইজরাদার, বিএনপি নেতা বাদশা জমাদ্দার, মাসুম বিল্লাহ, বাবু মোল্লা, বশির হায়দার পল্টু, জেলা কৃষকদলের সাংগঠনিক সম্পাদক কবীর শেখ, সাবেক ছাত্রনেতা খান আলিম হাসান, স্বেচ্ছাসেবক দল নেতা রেজাউল ইসলাম রেজা, নয়ন মোড়ল,
যুবদল নেতা মুন্না সরদার, শাহজামান প্রিন্স, মুক্তাদির বিল্লাহ, মনিরা বেগম,জহিরুল হক শারাদ, পূজা উদযাপন ফ্রন্ট নেতা রাজু দাস, সাবেক ছাত্রনেতা মাঈনুল হাসান, ইসরাইল বাবু, ছাত্রদল নেতা নুরুল আমিন পাপ্পু, এসএম আবু সাঈদ, বিএনপি নেতা কামরুজ্জামান তপন, নিজামুদ্দিন টিটো,বেল্লাল শেখ, জাহাঙ্গীর মোল্লা, ইবাদুল ইসলাম, ওসমান গণি, ফারুক শেখ, আলামিন, রউফ মোল্লা,আফসার হাওলাদার, আ. মান্নান শেখ, স্বেচ্ছাসেবক দল নেতা নাঈম আহম্মেদ, টিটো জমাদ্দার, মনিশংকর রায়, মহসিন শেখ, আরমান শেখ, আবুল কাশেম, মাসুম সিদ্দিক, নাসির আহম্মেদ, শাহরুখ হাসান।দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন দেবীপুর জাবালেনুর জামে মসজিদের মুফতি হাবিবুর রহমান।এর আগে আজিজুল বারী হেলাল পূর্ব রূপসা ঘাট এলাকায় উপজেলা হকার্স ইউনিয়নের আয়োজনে বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও খাবার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন।এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোল্লা খায়রুল ইসলাম, জেলা বিএনপির সদস্য শেখ আব্দুর রশিদ, রূপসা উপজেলা বিএনপির আহ্বায়ক মোল্লা সাইফুর রহমান সাইফ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আতাউর রহমান রনু, জেলা বিএনপির সদস্য মোল্লা রিয়াজুল ইসলাম,মহিলা দল নেত্রী তাছলিমা খাতুন ছন্দা, সেতারা বেগম, শাহানাজ বেগম, বিএনপি নেতা বিকাশ মিত্র, রয়েল আজম, আসাদুল ইসলাম বিপ্লব, দিদারুল ইসলাম, তারেক, মিকাইল বিশ্বাস, সরদার ফরিদ আনোয়ার, রেজাউল ইসলাম রেজা, নয়ন মোড়ল, মো. রয়েল, মনিরা বেগম প্রমুখ।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park