1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে

ভৈরব নদী থেকে ডুবে যাওয়া প্রাইভেটকার উদ্ধার

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ৪ জানুয়ারি, ২০২৬
  • ৮৫ বার পঠিত

মোঃ মামুন মোল্লা খুলনা প্রতিনিধি।

টানা ৩ ঘন্টা চেষ্টা চালিয়ে ভৈরব নদীতে ডুবে যাওয়া প্রাইভেটকারটি উদ্ধার করেছে ডুবুরিদল। শুক্রবার রাতে খানজাহান আলী থানাধীন ইস্টার্ন জুট মিল সংলগ্ন আমতলা খেয়াঘাট দিয়ে নৌকাযোগে পার হয়ে সিদ্ধিপাশা জামতলা খেয়াঘাটে নামার সময় প্রাইভেট কারটি ভৈরব নদীতে ডুবে যায়। এ সময় কোন হতাহতের ঘটনা ঘটেনি।
জানা যায়, ঘটনার দিন রাত আনুমানিক ৯ টার দিকে চট্টগ্রামের জনৈক এক কাস্টমস কর্মকর্তা তার প্রিমিয়াম ব্র্যান্ডের নিউ প্রাইভেটকারে স্বপরিবারে খুলনা থেকে যশোরের অভয়নগর উপজেলা সিদ্ধিপাশা যাচ্ছিলেন। ইস্টার্ন জুট মিল সংলগ্ন আমতলা খেয়াঘাট দিয়ে নৌকা যোগে প্রাইভেটকারটি ভৈরব নদী পার হয়ে সিদ্ধিপাশা জামতলা খেয়াঘাটে নামার সময় নদীতে ডুবে যায়। এ সময় গাড়িতে ব্যাক গিয়ারে ছিল বলে জানা যায়।
গতকাল শনিবার কারটি উদ্ধারের জন্য মালিক ৪৫ হাজার টাকা চুক্তিতে ডুবুরি দল ভাড়া করে। বেলা ২ টা থেকে টানা তিন ঘন্টা চেষ্টা চালিয়ে বিকেল পাঁচটায় ডুবুরি দল প্রাইভেটকারটি উদ্ধার করতে সক্ষম হয়। এ সময়ে গাড়ির ভিতর থাকা প্রায় ২০ ভরি স্বর্ণও উদ্ধার করা হয়। প্রাইভেটকার দিয়ে উদ্ধার করার সময় উৎসুক জনতা নদীর দুই পাড়ে ভিড় জমায়। ঘটনাটি এলাকায় বেশ চাঞ্চল্য সৃষ্টি করে।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park