1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে

ডুমুরিয়ায় অ্যাম্বুলেন্সের ধাক্কায় ভ্যান যাত্রী নিহত, আহত ৫

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ২ জানুয়ারি, ২০২৬
  • ৪৭ বার পঠিত

শেখ মাহতাব হোসেন ডুমুরিয়া খুলনা।
খুলনা (০২ জানুয়ারি) খুলনার ডুমুরিয়ায় লাশবাহী অ্যাম্বুলেন্সের ধাক্কায় কালিপদ মন্ডল (২৫) নামে ভ্যানের এক যাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় ভ্যান চালকসহ ৫ জন গুরুতর আহত হয়েছেন। আজ শুক্রবার বিকাল সাড়ে ৪টার দিকে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের গুটুদিয়া পল্লী বিদ্যুৎ সাব স্টেশনের সামনে এ ঘটনা ঘটে।
নিহত কালিপদ মন্ডল গুটুদিয়া গ্রামের মৃত জুড়ারাম মন্ডলের ছেলে। আহতরা হলেন- ভ্যান চালক সবুজ মন্ডল ও সাহিদ গাজী, যাত্রী ইকবাল সরদার, গুটুদিয়া মঠের পুরোহিত মৃত্যুঞ্জয় রায় ও আয়শা বেগম। স্থানীয়রা জানায়, খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে একটি লাশ নিয়ে সাতক্ষীরার উদ্দেশ্যে যাচ্ছিলো অ্যাম্বুলেন্সটি। বেপরোয়া গতির ফলে অ্যাম্বুলেন্স গাড়িটি সড়কের বিপরীত সাইডে যেয়ে গুটুদিয়াগামী দুইটি যাত্রীবাহি ভ্যানে ধাক্কা দেয়। গুরুতর কালিপদ মন্ডলের প্রচুর রক্তক্ষরণ হওয়ায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়। আহতদের উদ্ধার করে ডুমুরিয়া ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। জানতে চাইলে খর্নিয়া হাইওয়ে থানা পুলিশের ওসি নুরুজ্জামান চানু বলেন, ঘটনার পর অ্যাম্বুলেন্স চালক পালিয়ে যায়।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park