1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে

দিঘলিয়া নিখোঁজ নবম শ্রেণীর ছাত্র তানভীরের সন্ধান চায়, তার পরিবার

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫
  • ৯০ বার পঠিত

আবিদ আজাদ দিঘলিয়া প্রতিনিধি খুলনা।

দিঘলিয়া এম এম মজিদ মডেল মাধ্যমিক বিদ্যালয়ে নবম শ্রেণীর ছাত্র তানভীর ইসলাম সাকিব (১৪) মঙ্গলবার(৩০ ডিসেম্বর) সকাল আনুমানিক ১০টায় দিঘলিয়া গ্রামস্থ তার মামার বসত বাড়ী হইতে বাহির হয়ে নিখোঁজ হয়। তানভীরের স্বজনরা তার সন্ধান পেতে দিঘলিয়া থানায় জিডি করেন যার নং ১৬১৪।
পরিবার সূত্রে জানা যায় তানভীর ইসলাম সাকিবের মামা দিঘলিয়ার বাসিন্দা আবু সাঈদ (৩৯) যার মোবাইল নং ০১৯৬৫৪০৫০৮o থানায় হাজির হয়ে সাধারণ ডায়েরীর আবেদন করে। আবু সাইদ আবেদনে উল্লেখ করেন, আমার ভাগ্নে তানভীর ইসলাম সাকিব (১৪) দিঘলিয়া এম এম মজিদ মডেল মাধ্যমিক বিদ্যালয়ে ৯ম শ্রেণীতে পড়ালেখা করে। গত ইং-৩০/১২/২০২৫ তারিখ সকাল অনুমান ১০.০০ ঘটিকার সময় আমার ভাগ্নে স্কুলে যাওয়ার কথা বলে দিঘলিয়া থানাধীন দিঘলিয়া গ্রামস্থ আমার বসত বাড়ী হইতে বাহির হয়। তার পর হইতে আমার ভাগ্নে আর বাড়ীতে ফিরে আসে নাই। সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করেও আমার ভাগ্নের কোন সন্ধান পাওয়া যায় নাই। খোঁজাখুঁজি অব্যহত রয়েছে। নিখোঁজ ব্যক্তির নাম তানভীর ইসলাম সাকিব, বয়স ১৪ শারীরিক বর্ননা গায়ের রং ফর্সা, উচ্চতা ৫ ফুট। তানভীরের সন্ধান পেতে উপরোক্ত বিষয়টি ভবিষ্যতের জন্য সাধারন ডাইরীভূক্ত করিয়া রাখা হয়েছে।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park