1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে

তেরখাদা উপজেলা আইন শৃঙ্খলা কমিটি ও উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫
  • ৫৫ বার পঠিত

( তেরখাদা প্রতিনিধি মোঃ কামরুল ইসলাম )

৩০শে ডিসেম্বর ~২০২৫ ইংরেজি মঙ্গলবার সকাল ১১টার দিকে খুলনা জেলার তেরখাদা উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার এ. বি. এম. সারোয়ার রাব্বী এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন এবং উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার ( ভূমি ) এস. এম. নুরুন্নবী, তেরখাদা থানার অফিসার ইনচার্জ মোঃ শহীদুল্লাহ, নৌবাহিনী কন্টিনজেন্টের জেসিও রাজু আহমেদ, উপজেলা কৃষি অফিসার শিউলি মজুমদার, উপজেলা নির্বাচন অফিসার পলাশ কুমার দাস, উপজেলা সমাজসেবা অফিসার অতীশ সরদার, তেরখাদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ প্রীতম স্বাক্ষর চক্রবর্তী, উপজেলা প্রকৌশলী ভাস্কর মৃধা, উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ আব্দুল হাই, উপজেলা আনসার ও ভিডিপি অফিসার ( ভারপ্রাপ্ত ) স্বপন ব্যাপারী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার হানিফ সিকদার, উপজেলা এসিসট্যান্ট প্রোগ্রামার লিডাম পল বালা, নর্থ খুলনা কলেজের প্রভাষক অনির্বান রায়, উপজেলা পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশন অফিসার আরুফা খাতুন, তথ্য তাছলিমা খাতুন।
সভায় এছাড়াও বিভিন্ন দপ্তরের অফিসার ও কমিটির অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অত্যন্ত সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে সকল প্রস্তুতি গ্রহণসহ তেরখাদা উপজেলার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকলকে একযোগে কাজ করার আহবান জানানো হয়। সভায় উপজেলা নির্বাহী অফিসার এ. বি. এম. সারোয়ার রাব্বী বলেন, তেরখাদা উপজেলাকে মডেল উপজেলায় রূপান্তরিত করার পূর্ব শর্ত হলো আইন শৃঙ্খলার উন্নয়ন।
তিনি তেরখাদার সার্বিক আইন শৃঙ্খলার সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ ধরে রাখতে প্রশাসনের সর্ব পর্যায়ের কর্মকর্তাদের সুদৃষ্টি এবং কঠোর পরিশ্রম করার আহবান জানান।
আইন শৃঙ্খলা কমিটির সভা শেষে উপজেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার এ. বি. এম, সারোয়ার রাব্বী। সভায় কমিটির সদস্যগণ উপস্থিত ছিলেন।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park