1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে

খুলনার ৩৬ আসনে এমপি প্রর্থী ২৪৬,তারমধ্যে এক আসনে সর্বোচ্চ ১৪ জন

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫
  • ৮০ বার পঠিত

মহিদুল ইসলাম (শাহীন) খুলনা থেকে,

খুলনার ৩৬ টি আসনে বিএনপি ও জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দলের ২৪৬ এমপি প্রার্থী মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন। সবচেয়ে বেশি ১৪ টি মনোনয়নপত্র সংগ্রহ হয়েছে নড়াইল-১ আসনে। অন্য দিকে মেহেরপুর-১ ও খুলনা-৩ আসনে দ্বিতীয় সর্বোচ্চ ১২ টি করে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। তার মধ্যে সব থেকে কম চুয়াডাঙ্গা-২ আসনে, এখানে মাত্র ২ টাম মনোনয়নপত্র সংগ্রহ হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় খুলনা বিভাগীয় আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা রাজু আহমেদ এসব তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন,তফসিল ঘোষণার পর ১৪ ডিসেম্বর থেকে মনোনয়নপত্র বিতরণ শুরু হয়। ২৫ ডিসেম্বর বিকেল পর্যন্ত বিভাগের ৩৬ টি আসনে ২৪৬ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এর মধ্যে রয়েছে মেহেরপুর-১ আসনে ১২ জন,মেহেরপুর-২ আসনে ৪ জন, কুষ্টিয়া-১ আসনে ৮ জন, কুষ্টিয়া-২ আসনে সাত জন, কুষ্টিয়া-৩ আসনে আট জন, কুষ্টিয়া-৪ আসনে আট জন, চুয়াডাঙ্গা-১ আসনে চার জন, চুয়াডাঙ্গা-২ আসনে দু’জন, ঝিনাইদহ-১ আসনে ছয় জন, ঝিনাইদহ-২ আসনে চার জন, ঝিনাইদহ-৩ আসনে তিন জন, ঝিনাইদহ-৪ আসনে নয় জন, যশোর-১ আসনে ছয় জন, যশোর-২ আসনে ১১ জন, যশোর-৩ আসনে চার জন, যশোর-৪ আসনে ১১ জন, যশোর-৫ আসনে নয় জন,যশোর-৬ আসনে চার জন, মাগুরা-১ আসনে নয় জন, মাগুরা-২ আসনে সাত জন, নড়াইল-১ আসনে ১৪ জন, নড়াইল-২ আসনে সাত জন, বাগেরহাট-১ আসনে নয় জন, বাগেরহাট-২ আসনে ছয় জন, বাগেরহাট-৩ আসনে সাত জন, বাগেরহাট-৪ আসনে আট জন, খুলনা-১ আসনে পাঁচ জন, খুলনা-২ আসনে পাঁচ জন, খুলনা-৩ আসনে ১২ জন, খুলনা-৪ আসনে ছয় জন, খুলনা-৫ আসনে সাত জন, খুলনা-৬ আসনে চার জন, সাতক্ষীরা-১ আসনে পাঁচ জন,সাতক্ষীরা-২ আসনে ছয় জন, সাতক্ষীরা-৩ আসনে তিন জন এবং সাতক্ষীরা-৪ আসনে ছয় জন।’বিভাগীয় আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়,খুলনার ছয়টি আসনে আটটি রাজনৈতিক দলের ৩৯ জন মনোনয়নপত্র সংগ্রহ করেন। এর মধ্যে বিএনপি’র ১০ জন, জামায়াতের ৬ জন, ইসলামী আন্দোলনের তিন জন, খেলাফত মজলিসের তিন জন, জাতীয় পার্টির তিন জন, জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনেরএকজন, ইসলামী ফ্রন্টের একজন। খুলনা-১ আসনে বিএনপি’র প্রার্থী আমির এজাজ খান ও জামায়াতের প্রার্থী কৃষ্ণ নন্দী, স্বতন্ত্র হিসেবে সাবেক ছাত্রদল নেতা গোবিন্দ হালদার ও জিয়াউর রহমান পাপুল, জাতীয় পার্টির মোঃ জাহাঙ্গীর হোসেন ও সিপিবির কিশোর কুমার রায় মনোনয়ন পত্র নিয়েছেন। এ ছাড়া জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভ রায় সম্মিলিত জাতীয় জোটের প্রার্থী,হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেন। খুলনা-২ আসনে বিএনপি’র নজরুল ইসলাম মঞ্জু, জামায়াতের শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল, ইসলামী আন্দোলনের মুফতি আমান উল্লাহ, খেলাফত মজলিসের মোঃ শহিদুল ইসলাম এবং বিএনপি’র মহানগর সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। খুলনা-৩ আসনে বিএনপি’র রকিবুল ইসলাম বকুল, জামায়াতের মাহফুজুর রহমান,ইসলামী আন্দোলনের হাফেজ আবদুল আউয়াল, জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের শেখ আরমান হোসেন, খেলাফত মজলিসের এফ এম হারুন অর রশীদ, স্বতন্ত্র হিসেবে আবদুর রউফ মোল্লা এবং আবুল হাসনাত সিদ্দিক মনোনয়ন ফরম তুলেছেন। খুলনা-৪ আসনে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বিএনপি’র আজিজুল বারী হেলাল, জামায়াতের মোঃ কবিরুল ইসলাম,ইসলামী আন্দোলনের হাফেজ মাওলানা ইউনুস আহমেদ,খেলাফত মজলিসের মাওলানা এস এম সাখাওয়াত হোসেন, জাতীয় পার্টির সৈয়দ আবুল কাসেম ও স্বতন্ত্র এ এস এম আজমল হোসেন। খুলনা-৫ আসনে বিএনপি’র আলী আজগর লবী ও জামায়াতের মিয়া গোলাম পরওয়ার, বিএনপি নেতা শফি মোহাম্মদ খান ও মোল্লা মোশাররফ হোসেন মফিজ, সিপিবির চিত্ত রঞ্জন হালদার ও জাতীয় পার্টির শামীম আরা পারভীন মনোনয়নপত্র তুলেছেন।খুলনা-৬ আসনে বিএনপি’র প্রার্থী মনিরুল হাসান বাপ্পী,জামায়াতের মাওলানা আবুল কালাম আজাদ ও স্বতন্ত্র আছাদুল বিশ্বাস মনোনয়নপত্র নিয়েছেন।খুলনা বিভাগের অন্যান্য আসনে মনোনয়নপত্র সংগ্রহ করা উল্লেখযোগ্য প্রার্থীরা হলেন মেহেরপুর-১ আসনে বিএনপি’র মাসুদ অরুন ও জামায়াতের মোঃ তাজউদ্দীন, মেহেরপুর-২ আসনে বিএনপি’র আমজাদ হোসেন ও জামায়াতের মোঃ নাজমুল হুদা, ঝিনাইদহ-১ আসনে বিএনপি’র জয়ন্ত কুমার কুণ্ডু, ঝিনাইদহ-৩ আসনে জামায়াতের মোঃ মতিয়ার রহমান,ঝিনাইদহ-৪ আসনে জামায়াতের মোঃ আবু তালেব, যশোর-১ আসনে জামায়াতের মুহাম্মাদ আজিজুর রহমান, যশোর-৩ আসনে জামায়াতের মোঃ আবদুল কাদের, যশোর-৪ আসনে জামায়াতের মোঃ গোলাম রসুল, যশোর-৫ আসনে জামায়াতের গাজী এনামুল হক ও স্বতন্ত্র মোঃ কামরুজ্জামান, যশোর-৬ আসনে জামায়াতের মোঃ মোক্তার আলী, মাগুরা-১ আসনে জামায়াতের আবদুল মতিন ও স্বতন্ত্র কুতুবুল্লাহ হোসেন মিয়া,মাগুরা-২ আসনে বিএনপির নিতাই রায় চৌধুরী ও জামায়াতের মোঃ মুশতারশেদ বিল্লাহ, নড়াইল-১ আসনে জামায়াতের মোঃ ওবায়দুল্লাহ, নড়াইল-২ আসনে জামায়াতের মোঃ আতাউর রহমান ও বাংলাদেশ সাংস্কৃতিক জোটের মোঃ শোয়েব আলী, বাগেরহাট-১ আসনে স্বতন্ত্র এস এম মুশফিকুর রহমান, বাগেরহাট-২ আসনে জামায়াতের শেখ মঞ্জুরুল হক রাহাদ,বাগেরহাট-৪ আসনে জামায়াতের মোঃ আবদুল আলীম। ঘোষিত তফসিল অনুযায়ী, সংসদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়পত্র জমা দেওয়ার শেষ তারিখ ২৯ ডিসেম্বর। এর পরদিন অর্থাৎ ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে। রিটার্নিং কর্মকর্তার আদেশের বিরুদ্ধে প্রার্থীরা আপিল করতে পারবেন ১১ জানুয়ারি।আর আপিল নিষ্পত্তি হবে ১২ থেকে ১৮ জানুয়ারির মধ্যে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২০ জানুয়ারি। পরদিন ২১ জানুয়ারি চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ করা হবে। নির্বাচনী প্রচার শুরু হবে ২২ জানুয়ারি। প্রচার শেষ হবে নির্বাচনের ৪৮ ঘণ্টা আগে, অর্থাৎ ১০ ফেব্র“য়ারি সকাল সাড়ে ৭টায়। ১২ ফেব্র“য়ারি সারাদেশে ৩০০ আসনে ভোটগ্রহণ করা হবে। এবারের নির্বাচনে মোট ভোটার ১২ কোটি ৭৬ লাখের বেশি। প্রবাসী বাংলাদেশি ভোটারেরাও পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park