
মোঃ আশরাফুল ইসলাম স্টাফ রিপোর্টার
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-৩ (সদর) আসন থেকে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পক্ষে মনোনয়ন পত্র জমা দেওয়া হয়েছে।
২৮ ডিসেম্বর সোমবার বিকেলে দিনাজপুর জেলা প্রশাসক কার্যালয়ে রিটার্নিং কর্মকর্তার কাছে তার মনোনয়নপত্র জমা দিয়েছেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল। এ সময় সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি, সহ-সভাপতি মোকাররম হোসেন, খালেকুজ্জামান বাবু প্রমুখ উপস্থিত ছিলেন।
এ আসন থেকে বিএনপির চেয়ারপারসন যেন বিপুল ভোটে বিজয়ী হতে পারেন সেজন্য ভোটারদের সহযোগিতা কামনা করেছেন বিএনপির নেতারা।
উল্লেখ্য, বেগম খালেদা জিয়ার শৈশব কেটেছে দিনাজপুরে। এখানেই তিনি এসএসসি পর্যন্ত পড়ালেখা করেছেন। তার বড় বোন বেগম খুরশীদ জাহান হক ছিলেন এই আসন থেকে দুইবারের নির্বাচিত সংসদ সদস্য। সেই আসনেই এবারে বিএনপি থেকে নির্বাচন করছেন বেগম খালেদা জিয়া।।