1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে

সরকারি এম এ মজিদ ডিগ্রি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আবদুল জব্বার স্যারের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫
  • ১৩০ বার পঠিত

আবিদ আজাদ দিঘলিয়া প্রতিনিধি খুলনা।

শিক্ষকের প্রতি ভালোবাসা এবং শ্রদ্ধার বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন প্রাক্তন শিক্ষার্থীরা। প্রিয় শিক্ষকের বিদায় বেলায় সাবেক, বর্তমান শিক্ষার্থী ও সহকর্মীদের ভালোবাসায় সিক্ত হয়েছেন প্রফেসর মোঃ আবদুল জব্বার। দিঘলিয়ায় সরকারি এম এ মজিদ ডিগ্রি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আবদুল জব্বার স্যারের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেন শিক্ষক পরিষদ। সোমবার(২৯ ডিসেম্বর) বেলা ১২টায় সরকারি এম এ মজিদ ডিগ্রি কলেজ অডিটোরিয়ামে অত্র কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক এস এম নাসির উদ্দীনের সভাপতিত্বে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বিদায়ী শিক্ষককে ফুলেল শুভেচ্ছা প্রদান করেন সরকারি হাজী মুহাম্মদ মুহসিন কলেজের অধ্যক্ষ প্রফেসর ফারুখে আযম মুঃ আব্দুস ছালাম। বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সরকারি হাজী মুহাম্মদ মুহসিন কলেজের কেমিস্ট্রি বিভাগের প্রফেসর বায়জিদ হোসাইন, সরকারি বয়রা মহিলা কলেজের প্রাণীবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক তুষার কান্তি রায়, সরকারি এম এ মজিদ ডিগ্রি কলেজের দর্শন বিভাগের প্রভাষক মোল্যা তারিকুল ইসলাম, ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক আজাদুর রহমান, অর্থনীতি বিভাগের প্রভাষক রেহেনা সুলতানা, পদার্থ বিজ্ঞান বিভাগের প্রভাষক মোস্তাফিজুর রহমান, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক মোঃ মাহফুজুল ইসলামসহ অত্র কলেজের শিক্ষার্থীরা।
বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে শিক্ষক শিক্ষার্থীর ভালোবাসা, স্মৃতি আর শুভকামনায় আবেগঘন পরিবেশে অনুষ্ঠানটি শেষ হয়।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park