1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:০৯ অপরাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে

আধুনিক বাংলাদেশ বিনির্মাণে তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠিত হলেই দেশের জনগনের প্রত্যাশাপূরণ হবে—মন্টু

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫
  • ১১০ বার পঠিত

শেখ মাহতাব হোসেন ডুমুরিয়া খুলনা।

খুলনা (২৮ ডিসেম্বর) খুলনা জেলা বিএনপি’র আহবায়ক মো. মনিরুজ্জামান মন্টু বলেছেন, গত দেড় যুগে সারাদেশের ন্যায় খুলনার মানুষও ভোট দেওয়ার সুযোগ পায়নি। এবার দেশবাসী সেই সুযোগ পেয়েছি। কিন্তু সামনে অগ্নিপরীক্ষা। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ, ‘২৪ এর গণঅভ্যূত্থান, স্বাধীনতা ও সাবভৌম্যত্বের প্রশ্নে বিএনপি অপোষহীন। তাই জনগনকে সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ধানেরশীষ প্রতীকে ভোট দিয়ে গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করতে হবে। আধুনিক বাংলাদেশ বিনির্মাণে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠিত হলেই জনগনের প্রত্যাশা পূরণ হবে। দলীয় মনোনয়নের বাইরে বিএনপি’র কোনো প্রার্থী নেই, ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়; সবার আগে বাংলাদেশ।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে খুলনা-১ আসনের নির্বাচনী কার্যক্রম পরিচালনা শীর্ষক কর্মী সম্মেলনে আজ রোববার (২৮ ডিসেম্বর) বিকালে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
বিএনপি নেতা মনিরুজ্জামান মন্টু আরও বলেন, খুলনার সবগুলো সংসদীয় আসনে ধানেরশীষ প্রতীক বিজয়ী করতে দলের সর্বস্তরের নেতাকর্মী-সমার্থকদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন-এবারের নির্বাচন অত্যন্ত কঠিন হবে। ইতিমধ্যে দেশ বিরোধী ষড়যন্ত্র স্পষ্ট হয়েছে। মানুষের ভোট ও ভাতের অধিকার আদায়ে সকল ষড়যন্ত্র রুখে দিতে ‘ধানেরশীষ’ প্রতীকের প্রার্থীকে বিজয়ী করতে হবে। সর্বস্তরের নেতাকর্মী-সমার্থককে বিএনপি মনোনীত প্রার্থীর পক্ষে স্বতস্ফূর্তভাবে কাজ করতে উদাত্ত আহবান জানান তিনি।
বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপি’র যুগ্ম-আহবায়ক শেখ মো. তৈয়েবুর রহমান। জেলা বিএনপি’র সদস্য সুলতান মাহমুদের সভাপতিত্বে মো. এজাজুর রহমান শামীমের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন বিএনপি নেতা মো. ফারুক হোসেন খন্দকার, বীরমুক্তিযোদ্ধা জিয়াউর রহমান জিকু, বীরমুক্তিযোদ্ধা কামরুল ইসলাম, সাইফুর রহমান, আশিকুজ্জামান আশিক, ওয়াহেদুজ্জামান, কারিমুল ইসলাম, শেখ মো. মাসুদুজ্জামান, আবু বকর সিদ্দিক নিরু, ব্রজেন ঢালী, বাহাদুর মুন্সী, আবুল হোসেন তালুকদার, রেহেনা আফরোজ সুইটি, কনিজ ফাতেমা, বাপ্পী খান, রুহুল মোমেন লিটন, রাশেদ কামাল, জসিম উদ্দিন, ওলিয়ার রহমান, মোল্যা ইমরান আহম্মেদ, আসাফুর রহমান, হাফিজুর রহমান, মো. আরাফাত হোসেন, কামাল মহলদার, জাহাঙ্গীর হাওরাদার ও মোল্যা আসাদুজ্জামান প্রমুখ।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park