1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে

দিঘলিয়ায় দীনি পরিবার ক্যাডেট ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড মাদ্রাসার বার্ষিক পরীক্ষার ফলাফল বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫
  • ৯৫ বার পঠিত

আবিদ আজাদ দিঘলিয়া প্রতিনিধি খুলনা।

দিঘলিয়ায় ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে দীনি পরিবার ক্যাডেট ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড মাদ্রাসার বার্ষিক পরীক্ষার ফলাফল বিতরণ ও মত বিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার(২৭ ডিসেম্বর) সকাল ১০টায় দিঘলিয়া উপজেলার ১১ নং দক্ষিণ চন্দনীমহল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত বার্ষিক পরীক্ষার ফলাফল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিঘলিয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ হারুন অর রশিদ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সেনহাটি জাকারিয়া দারুল উলুম মাদ্রাসার মুহতামিম মাওলানা মুফতি আহমাদুল্লাহ, আলোচক হিসেবে উপস্থিত ছিলেন খুলনা নুরানী বোর্ডের প্রশিক্ষক ও পরিদর্শক মাওলানা মুফতি ইলিয়াস, প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন দীনি পরিবার ক্যাডেট ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড মাদ্রাসার সভাপতি এবং নোয়াপাড়া শাহী জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মুফতি রফিকুল ইসলাম।
বক্তারা পবিত্র কোরআনের শিক্ষা বাস্তব জীবনে অনুসরণের ওপর গুরুত্বারোপ করেন এবং নৈতিক ও দ্বীনি শিক্ষার প্রসারে এ ধরনের আয়োজনের প্রয়োজনীয়তা তুলে ধরেন। এসময়ে উপস্থিত ছিলেন ১১ নং দক্ষিণ চন্দনীমহল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল ইসলাম, এ্যাপেক্স মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুদ্দিন লস্কর, পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা জি এম মেহেদী হাসান, পি ডি বি ইন্জিনিয়ার জি এম আসাদুজ্জামান তুহিন, দক্ষিণ চন্দনীমহল জামে মসজিদ কমিটির সভাপতি ফারুক মল্লিক, প্রমুখ। এছাড়াও সামাজিক রাজনৈতিক ব্যাক্তি বর্গ, শিক্ষা অনুরাগী, গণমাধ্যম কর্মী, অভিভাবক বৃন্দ, গণমাধ্যম কর্মীসহ এলাকার গন্যমান্য ব্যাক্তিগন উপস্থিত ছিলেন।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park