1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে

যদি আপনারা ঐক্যবদ্ধ থাকেন তাহলে উন্নয়ন করা সম্ভব-আজিজুল বারী হেলাল-

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫
  • ৪৮ বার পঠিত

( ক্রাইম রিপোর্টার মোঃ সোহেল রানা)

খুলনা জেলার রূপসার ১নং আইচগাতী ইউনিয়নের বেলফুলিয়া ইসলামিয়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয় মাঠে
উপজেলা সুধীজনদের সঙ্গে মতবিনিময় সভা শনিবার
বেলা ১২ টা ২৭ ডিসেম্বর অনুষ্ঠিত হয়েছে।
মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির
কেন্দ্রীয় কমিটির তথ্য বিষয় সম্পাদক ও খুলনা-৪ আসনের ধানের শীষের প্রার্থী আজিজুল বারী হেলাল বলেছেন আমিও স্বপ্ন দেখি জেলখানা ঘাটে একটা সেতু হবে।এ সময় তিনি বলেন, আমরা ঐক্যবদ্ধ হয়ে দেশ গড়বো, আপনারা যদি আমাকে সাহায্য ও সমর্থন করেন তাহলে আমি টিকে থাকবো। যদি আপনারা ঐক্যবদ্ধ থাকেন তাহলে উন্নয়ন করা সম্ভব।আমাদের যে মৌলিক অধিকার ও নাগরিক অধিকার আছে -সেই ভোটটা যেনো আমরা দিতে পারি। তাই আপনারা সকলেই ভোটের মাঠে যাবেন,প্রয়োজনে আপনার ভোট যাকে ইচ্ছা তাকে দিবেন।উক্ত সভা আলহাজ্ব শেখ আবদার আলীর সভাপত্বিতে ও শেখ হাফিজুর রহমান এর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।এ সময় উপস্থিত ছিলেন-খুলনা জেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক খান জুলফিকার আলী জুলু, জি এম কামরুজ্জামান টুকু, মোল্লা খায়রুল ইসলাম,জেলা বিএনপির সাবেক সদস্য সচিব আবু হোসেন বাবু,জেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক আতাউর রহমান রনু, তাঁতি দলের আহবায়ক শহিদুল ইসলাম তালুকদার লিটনসহ আরো অনেকে।উপজেলার বিভিন্ন সুশীল সমাজ,শিক্ষক, ব্যাবসায়ী, সমাজ সেবক, উপজেলা বিএনপির সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা সহ আরো অনেকে এ সময় উপস্থিত ছিলেন।পরে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় ও শহীদ ওসমান হাদির প্রতি দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।এর পড়ে উপজেলার পালেরহাট বাজার এলাকা এবং উপজেলা বিএনপি নেতার বাড়িতে যান আজিজুল বারী হেলাল।সর্বশেষে -সন্ধ্যা ৭টার দিকে উপজেলার ৫নং ঘাটভোগ ইউনিয়নের গোয়াড়া গ্রামে(মহানাম সংকীর্ত্তন) সনাতনী (হিন্দু) ধর্মীয় অনুষ্ঠানে উপস্থিত হন আজিজুল বারী হেলাল।এ সময় উপস্থিত ছিলেন, উক্ত বিএনপির নেতৃবৃন্দসহ উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক হুমায়ুন কবির শেখ,উপজেলা বিএনপি যুগ্ম আহবায়ক বিকাশ মিত্র, ঘাটভোগ ইউনিয়ন বিএনপির সাবেক আহবায়ক এস এম আ. মালেক, জেলা বিএনপির সদস্য আরিফ মোল্লা,
ইউনিয়ন বিএনপির সার্চ কমিটির সদস্য মিকাইল বিশ্বাস, ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আজিজুল ইসলাম নুন্দু, মহিতোষ ভট্টাচার্য,উপজেলা বিএনপি সদস্য আসলাম শেখ, ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক খাইরুল ইসলাম খোকন, ইউনিয়ন বিএনপির সার্চ কমিটির সদস্য মো. মিসকাত মোল্লা,উপজেলা বিএনপির সদস্য, ইউনিয়ন বিএনপির সার্চ কমিটির সদস্য মেসবা মোল্লা,ঘাটভোগ ইউনিয়ন ছাত্র দল নেতা এল এম মুরসালিম (রনি) ইউনিয়ন স্বেচ্ছাসেবক নেতা মো. মোস্তাইন শেখ,অমৃত মালাকার, স্বপ্ন চন্দ্র লস্কর, অনিন্দ্য মালাকার সহ আরো অনেকে এ সময় উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park