1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে

খুলনায় এপিবিএন’র অতিরিক্ত আইজিপি—- নির্বাচনকে শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার জন্য সম্মিলিতভাবে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫
  • ৯৩ বার পঠিত

শেখ মাহতাব হোসেন ডুমুরিয়া খুলনা।

খুলনা (২৭ ডিসেম্বর) আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কিত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। আজ শনিবার দুপুরে কেএমপি সদর দপ্তরস্থ সম্মেলন কক্ষে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এপিবিএন’র অতিরিক্ত আইজিপি মোঃ আলী হোসেন ফকির।

মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত আইজিপি মোঃ আলী হোসেন ফকির আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার জন্য সম্মিলিতভাবে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান। ভোটারদের ভোটকেন্দ্রে অবাধ যাতয়াত, ভোট প্রদানের ক্ষেত্রে অনিয়ম ও ভুয়া ভোটদান, ভোটারদের ভয়ভীতি দেখানো এ ধরণের কোন অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেদিকে তীক্ষ্ণ নজর রাখতে বলেন।

তিনি বলেন, সকলের ঐকান্তিক প্রচেষ্টা ও সহযোগিতার মাধ্যমে বাংলাদেশ পুলিশ দেশ ও জাতিকে একটি সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন উপহার দিতে সক্ষম হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

কেএমপি কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান বিপিএম-সেবা বলেন, একটি নিরপেক্ষ, শান্তিপূর্ণ উৎসবমূখর পরিবেশে সুষ্ঠু, সুন্দর নির্বাচন উপহার দিতে খুলনা মেট্রোপলিটন পুলিশ বদ্ধপরিকর। এছাড়াও ইতোমধ্যে নির্বাচনী প্রশিক্ষণের মাধ্যমে কর্মকর্তাদের নির্বাচনী আইন, আচরণবিধি ও বাস্তব পরিস্থিতি মোকাবিলায় করণীয় সম্পর্কে সুস্পষ্ট ধারণা তৈরি হয়েছে, যা নির্বাচনী দায়িত্ব পালনে অগ্রণী ভূমিকা রাখবে বলে প্রত্যয় ব্যক্ত করেন।

এসময় কেএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (এ্যাডমিন এন্ড ফিন্যান্স) বর্তমানে ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত আবু রায়হান মুহাম্মদ সালেহ, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস্) মোহাম্মদ রাশিদুল ইসলাম খান বিপিএম-সেবা ও পিপিএম (বার), অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক অ্যান্ড প্রটোকল) মুহাম্মদ শাহনেওয়াজ খালেদ, পিপিএম-সেবা-সহ উপ-পুলিশ কমিশনারবৃন্দ, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনারবৃন্দ, সহকারী পুলিশ কমিশনারবৃন্দ এবং অফিসার ইনচার্জগণ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park