
মহিদুল ইসলাম (শাহীন) খুলনা থেকে,
খুলনা ওএমএস ডিলার পয়েন্টে জনগণের উপচে পড়া ভিড়। নেয্য মুল্যে চাল আটা পেয়ে হতদরিদ্রের মাঝে স্বস্তি বিরাজ করছে। গত ২১ ডিসেম্বর (রবিবার) থেকে ২৪ ডিসেম্বর (বুধবার) পর্যন্ত খুলনা মহানগরীর ওএমএস ডিলার পয়েন্টগুলোতে তথ্য অনুসন্ধানে দেখতে পাওয়া যায় চাল আটা সুষ্ঠুভাবে বিতরণ হচ্ছ। এই ওয়ার্ড গুলোতে শত শত অসহায় নারী-পুরুষ নিয়মিতভাবে চাল আটা সংগ্রহ করছেন।তথ্য অনুসন্ধানী ওএমএস এর ওয়ার্ড সমুহের দায়িত্বপ্রাপ্ত ডিলার হলেন, সৈয়দ এনামুল হাসান,২নং ওয়ার্ডে মেসার্স আব্দুল্লাহ এন্টারপ্রাইজ মালিক আরমান শিকদার সেন্টু, ৩নং ওয়ার্ডে মেসার্স রওশন এন্টারপ্রাইজ মালিক শেখ রওশন মুস্তাফিজ,৪ নং ওয়ার্ডে মেসার্স এস এম ট্রেডার্স মালিক গোলাম সামদানী,৫ নং ওয়ার্ডে মেসার্স মনিরা কনস্ট্রাকশন মালিক মোঃ খবির উদ্দিন,৬নং ওয়ার্ডে মেসার্স মনোয়ারা এন্টারপ্রাইজের মালিক মনোয়ারা বেগম,৮ নং ওয়ার্ডে মেসার্স নাজমুল ট্রেডার্স মালিক সেলিম রেজা,১৩ নং ওয়ার্ডে শহীদ ট্রেডার্স মালিক শহিদুল ইসলাম,১৪ নং ওয়ার্ডে মেসার্স সুলতান এন্ড সায়মইয়ান এন্টারপ্রাইজ মালিক সেলিম আহম্মেদ,১৬ নং ওয়ার্ডে মেসার্স বিউটি ট্রেডার্স মালিক মোঃ হাসান,২০ নং ওয়ার্ডে মেসার্স ছালাম এন্টারপ্রাইজ মালিক আঃ ছালাম ঢালী,২১ নং ওয়ার্ডে মেসার্স কনিকা এন্টারপ্রাইজ মালিক বিদ্যুৎ রায়,
২২নং ওয়ার্ডে মেসার্স ফাতেমা এন্টারপ্রাইজ মালিক খলিদ হোসেন রাজন,২৩ নং ওয়ার্ডে মেসার্স কাশফিয়া এন্টারপ্রাইজ মালিক মোঃ গোলাম মোর্শেদ,২৬ নং ওয়ার্ডে মেসার্স মঞ্জুয়ারা এন্টারপ্রাইজ মালিক মঞ্জুয়ারা লাভলী,২৮ নং ওয়ার্ডে মেসার্স হাবিব এন্টারপ্রাইজ মালিক হাবিবুর রহমান,২৯ নং ওয়ার্ডে মেসার্স মেহেরুননেছা এন্টারপ্রাইজ মালিক মাহবুবুর রহমান, ৩০ নং ওয়ার্ডে মেসার্স আনোয়ারা এন্টারপ্রাইজ মালিক মোঃ স্বপন।
ডিলারগণেরা বলেন,দেশ নির্বাচন মুখি,তাই আমাদের দলীয় এমপি প্রার্থীদের কঠোর বার্তা,কোন অনিয়ম প্রমানিত হলে তার বিরুদ্ধে ব্যবস্হা নেওয়া হবে। তারা আরও জানান, ওএমএস এর চাল আটা প্রতিদিন সকাল থেকেই জনগণ লাইনে দাঁড়িয়ে শান্তিপূর্ণ ভাবে নির্ধারিত মুল্যে ক্রয় করছেন। একাধিক ক্রেতা জানান, বাজারের তুলনায় এখানে কম দামে পণ্য কিনতে পেরে স্বস্তিতে আছেন তারা। মহানগরীর ঐ ডিলার পয়েন্টের তদারকি কর্মকর্তারা হলেন-মোঃ হাবিবুর রহমান,মোঃ ওয়েদুজ্জামান খান, মোঃ মোমিনুল ইসলাম,জয়ন্তি বাগচি,নুরজাহান বেগম,মোঃ আবু সুফিয়ান,মোঃ সাইফুল ইসলাম,অসীম কুমার মন্ডল, দেবাকর দেবনাথ,অভিষেক বিশ্বাস,মোঃ রফিকুল ইসলাম, মোঃ ফারুক হোসেন, বেল্লাল হোসেন,মোঃ রাইয়ানুজ্জামান, মোঃ নাজমুল হুদা,তদারকি কর্মকর্তারা বলেন, ভুক্ত ভোগীদের মাঝে সুষ্ঠুভাবে চাল আটা বিতরণ হচ্ছে।
তারা আরও বলেন,প্রতিদিন ডিলার পয়েন্টে ১টন চাল ও ১ টন আটা বরাদ্দ রয়েছে।নির্ধারিত মুল্য প্রতি কেজি চাল ৩০ টাকা ও আটা ২৪ টাকায় বিক্রি করা হচ্ছে। একজন ব্যাক্তি সর্বোচ্চ ৫ কেজি চাল ৫ কেজি আটা কিনতে পাচ্ছেন। কর্মকর্তারা আরও বলেন, যখন ভিড় বাড়ে তখন সবার পরমর্শে মাথা পিছু ৩ কেজি চাল ও ৪ কেজি আটা বিক্রি করা হয়, যাতে বেশি সংখ্যক মানুষ এই সুবিধা পেতে পারেন।
জেলা খাদ্য নিয়ন্ত্রক মোহাম্মদ তানভীর হোসেন বলেন,সঠিক ও সুষ্ঠুভাবে মহানগরীতে ওএমএস এর চাল আটা বিতরণ হচ্ছে। যেগুলো ডিলার পয়েন্ট পরিদর্শন করলে আপনারা বুঝতে পারবেন।