1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:১০ অপরাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে

এনসিপি নেতা মোতালেকে গুলি করার প্রধান আসামি ঢাকাইয়া শামীমকে আটক করেছে র‍্যাব-৬

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫
  • ১০৩ বার পঠিত

মহিদুল ইসলাম (শাহীন) খুলনা থেকে,

গত ২২ ডিসেম্বর ২০২৫ ইং খুলনা মহানগরীতে মোতালেব সিকদার (৪২)কে গুলিবিদ্ধ করার ঘটনার অন্যতম আসামি ডি.কে শামীম উরফে ঢাকাইয়া শামীমকে গ্রেফতার করেছে র‍্যাব-৬। র‌্যাব প্রতিষ্ঠালগ্ন হতে, বিভিন্ন অপরাধের সাথে সম্পৃক্ত অভিযুক্তদের দ্রুত আইনের আওতায় আনয়নের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে।

এরই ধারাবাহিকতায় গতকাল রাতে (২৬ ডিসেম্বর ২০২৫) র‍্যাব-৬, সিপিসি স্পেশাল কোম্পানির একটি আভিযানিক দল খুলনা মহানগরীর বসুপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে মোঃ মোতালেব সিকদারকে গুলিবিদ্ধ করার ঘটনায় গুলি নিক্ষেপকারী সন্ত্রাসী ডি.কে শামীম উরফে ঢাকাইয়া শামীম (৩২), পিতা: শামসুল হক, মাতা: সালেহা বেগম,

গ্রাম: গোবরচাকা, থানা: সোনাডাঙা, জেলা: খুলনাকে গ্রেফতার করে* ।
ডি.কে শামীম উরফে ঢাকাইয়া শামীমের বিরুদ্ধে খুলনা মহানগরীর একাধিক থানায় মাদক, দস্যুতা, বিশেষ ক্ষমতা আইন সহ মোট ০৭ (সাত) টি মামলা রয়েছে। একই অভিযানে শামীমের অপর সহযোগী মাহাদিন (২১), পিতা: মৃত শেখ ইব্রাহিম, মাতা: তাসলিমা বেগম, গ্রাম: গোবরচাকা,

থানা: সোনাডাঙা, জেলা: খুলনাকেও গ্রেফতার করা হয়। গুলি নিক্ষেপ এর ঘটনার সময়, বর্ণিত মাহাদিনও ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।
উল্লেখ যে, গত ২২ ডিসেম্বর ২০২৫ তারিখে খুলনা মহানগরীর ১০৯ মজিদ সরণীর আল আকসা মসজিদ গলির “মুক্তা হাউজ” নামক বাসার নিচ তালায় অবস্থানকালে অজ্ঞাতনামা ৪/৫ জন সন্ত্রাসী মোঃ মোতালেব সিকদারকে গুলিবিদ্ধ করে হত্যা চেষ্টা করেন।

এ ঘটনায় মোতালেব সিকদারের স্ত্রী রহিমা আক্তার বাদী হয়ে অজ্ঞাতনামা ৬/৭ জনের বিরুদ্ধে সোনাডাঙা মডেল থানায় মামলা দায়ের করেন। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য আসামিকে খুলনা মহানগরীর সোনাডাঙা মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। বাকি অভিযুক্তদের আইনের আওতায় আনয়নের ক্ষেত্রে র‌্যাবের অভিযান অব্যাহত আছে বলে র‌্যাব-৬ সূত্রে জানা গিয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park